AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: বিচারপতিও সরে দাঁড়ালেন! ৮ জুলাই, এবার নতিস্বীকার করতেই হচ্ছে অভিষেককে

Abhishek Banerjee DJ Case: এরই মধ্যে কন্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় স্থগিতাদেশ দিল না আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, তদন্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত। অভিষেককে কোনও রক্ষাকবচও দেওয়া হল না। শুধু তাই নয়, এই মামলা নিজের হাতে রাখলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Abhishek Banerjee: বিচারপতিও সরে দাঁড়ালেন! ৮ জুলাই, এবার নতিস্বীকার করতেই হচ্ছে অভিষেককে
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 1:13 PM
Share

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্ঠস্বরের নমুনা দিতেই হবে। অভিষেকের কন্ঠস্বরের নমুনা নেওয়া হবে ৮ জুলাই। ওইদিন সকাল ১০টায় বিধাননগর আদালতে নেওয়া হবে, কন্ঠস্বরের নমুনা। মঙ্গলবার বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন না, তখন সিআইডি-র তরফ থেকে জানানো হয়, তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন। এই কথা শোনার পর বিচারক আগামী ৮ জুলাই এসিজেএম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে ডিজে মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা দিতে হবে।

এরই মধ্যে কন্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় স্থগিতাদেশ দিল না আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, তদন্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত। অভিষেককে কোনও রক্ষাকবচও দেওয়া হল না। শুধু তাই নয়, এই মামলা নিজের হাতে রাখলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই মামলা ফেরত পাঠালেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির অফিসে চিঠি তাঁর আইনজীবীদের। যেহেতু গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করেও শেষ মুহূর্তে মামলা ছেড়ে দেন, ফলে ওই মামলার দ্রুত শুনানি র জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন করা হয়েছে। প্রধান বিচারপতি এখন এজলাসে। তিনি এজলাস থেকে নামলে সম্ভবত আজই নতুন বিচারপতির ঘর চিহ্নিত করে ওই মামলা পাঠানো হতে পারে। আর হাইকোর্টে যেহেতু এই মামলার শুনানি পিছিয়ে গেছে তাই বিধাননগর আদালত কণ্ঠস্বরের নমুনা মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে আগামী ৮ জুলাই।

বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক মন্তব্য করেছিলেন, ৪ মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়। ওই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামিকাল (৩০ জুন) বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের