AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Service Bengal: চোখের সামনে দিয়ে বাস চলে গেল, স্টপেজে দাঁড়াল না? জানিয়ে দিন টোল ফ্রি নম্বরে

Transport Department: পরিবহনমন্ত্রী জানিয়েছন, অটো ও ৯ সিটের গাড়িগুলিকে নতুন করে পারমিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটো সরিয়ে ই রিক্সা নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গুরুত্ব দেওয়া হচ্ছে যে পথ সুরক্ষার ক্ষেত্রেও।

Bus Service Bengal: চোখের সামনে দিয়ে বাস চলে গেল, স্টপেজে দাঁড়াল না? জানিয়ে দিন টোল ফ্রি নম্বরে
পরিবহন নিয়ে বড় ঘোষণাImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Sep 04, 2026 | 7:33 AM
Share

কলকাতা: মহিলাদের জন্য বাস পরিষেবা ‘ফ্রি’ করে দেওয়ার প্রতিশ্রুতি ক্ষমতায় এসেইে পূরণ করেছে বিজেপি সরকার। কিন্তু স্টপেজে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখলে নাকি অনেক বাসই চলে যায়। শুরু থেকেই মহিলারা এমন অভিযোগ সামনে এনেছেন। এর ফলে নাকাল হতে হয় মহিলা নিত্যযাত্রীদের। এবার পরিবহন নিয়ে যে কোনও অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। আরও বেশ কিছু ঘোষণাও করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পরিবহনমন্ত্রী অর্জুন সিং নম্বরগুলি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সমস্যার সমাধানে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। গণপরিবহণ আরও নিরাপদ ও জনমুখী করতে উদ্যোগ পরিবহণ দফতরের। যাত্রীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন স্টেট ট্রান্সপোর্ট ইউনিটে অপারেশনাল সময় জুড়ে চলবে এই কন্ট্রোল রুম চালু।

অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

অভিযোগ জানানোর নম্বর:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম: 9046229025

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম: 7699993930

কলকাতা ট্রাম কোম্পানি: 8697733391/92

কলকাতা সারফেস পরিবহন নিগম: 033-22360462/0463

পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগম: 9432597098

একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী

বকেয়া কর আদায়ে বিশেষ অভিযানের সিদ্ধান্ত পরিবহন দফতরের। VAHAN ডেটাবেস অনুযায়ী ৩,৬২,৬২২টি গাড়ির কর বকেয়া রয়েছে। মোট বকেয়ার পরিমাণ প্রায় ১,৫৮৯ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কর না দেওয়া এবং বেশি অঙ্কের বকেয়া থাকা গাড়ির মালিকদের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও অভিযান চালাবে রাজ্য।

বাস পরিষেবায় জোর দেওয়ার কথা বলেছেন অর্জুন সিং। নতুন নতুন বাস রুট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে চালু থাকা রুটগুলির পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগ।

টোটো সরিয় ই-রিকশা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় ও রাজ্য সড়কে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ।

অ্যাপ-ক্যাব পরিষেবাতেও নজর দেওয়া হচ্ছে। অ্যাপ-ক্যাব অপারেটর ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে পরিবহণ দফতরের বৈঠক হয়েছে। ক্যাবের ভাড়া পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা