West Bengal Highlights UPDATE: বাড়ি থেকে তুলে আনা হল কলেজ পড়ুয়াকে, STF-এর জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের সঙ্গী
Highlights NEWS UPDATE: হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার। তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এদিকে, সুপ্রিম কোর্টে সোমবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি। প্রতিদিনের খরচ চালানোর জন্য টাকা অ্যাকাউন্ট থেকে তোলা সম্ভব কিনা, ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের একাধিক খবর দেখতে নজর রাখুন।

LIVE NEWS & UPDATES
-
STF: হামিমের সঙ্গী গ্রেফতার
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে ভোররাতে এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, হামিমকে দীর্ঘদিন ধরেই চিনত রাজু। তাকে নানাভাবে সহযোগিতাও করত।
বিস্তারিত পড়ুন: কলেজের পড়ার ফাঁকে মন্ত্রীর ছেলের প্রতি নজর, ছবি তুলে পাঠাত, গ্রেফতার হামিমের আরও এক সঙ্গী আদিত্য
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার। তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এদিকে, সুপ্রিম কোর্টে সোমবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি। প্রতিদিনের খরচ চালানোর জন্য টাকা অ্যাকাউন্ট থেকে তোলা সম্ভব কিনা, ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের একাধিক খবর দেখতে নজর রাখুন।
Published On - Aug 03,2026 11:32 AM
