কলকাতা: বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশের বন্দুক ছিনিয়ে সে গুলি চালিয়েছিল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। আবার বারুইপুরকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আবার প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগে ৭ চিকিৎসককে শোকজ করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ (বুধবার) হাইকোর্টের অনুমতিতে কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
08 Jul 2026 03:13 PM (IST)
কালীঘাট তৃণমূলের বিক্ষোভ ঘিরে অশান্তি
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করছিল তৃণমূল। পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের মিছিল দেখেই চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা। বচসা-ধস্তাধস্তি-হাতাহাতি চলতে থাকে দু’পক্ষের মধ্যে। বাজানো হয় মাছ চোর গান।
08 Jul 2026 02:13 PM (IST)
Dhupguri: ক্লাবঘর থেকে উদ্ধার ‘নিখোঁজ’ তরুণীর দেহ
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে।
ধূপগুড়ি থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার।
তাদের দাবি, তরুণী নিখোঁজ হওয়ার পর থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে চাইলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।
Baruipur encounter: মৌসুমী কয়াল থেকে তামান্নার মা, বারুইপুরে এনকাউন্টার নিয়ে কে কী বলছেন?
২০১৩ সালের ৭ জুন। উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল।
আবার গত বছর নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ১০ বছরের তামান্না খাতুনের।
আজ (বুধবার) বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর মুখ খুললেন কামদুনির নির্যাতিতার ভাই ও দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।
পুলিশের পদক্ষেপকে সমর্থন করলেন তামান্নার মাও। কী বললেন তাঁরা?
Baruipur victim’s father reaction: এনকাউন্টারে অন্যতম অভিযুক্তের মৃত্যু নিয়ে কী বললেন নির্যাতিতার বাবা?
তাঁর মেয়েকে ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। খবর পেয়েছেন তিনি।
বুধবার সকালে এনকাউন্টারের খবর পেয়ে বারুইপুরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন, পুলিশের উপর তাঁর আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরও তাঁদের পুরো ভরসা রয়েছে বলে জানালেন।
নির্যাতিতার বাবা বলেন, “পুলিশের উপর আস্থা রয়েছে। সরকারের উপর ভরসা ও আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল যে কথা দিয়েছেন, সেই মতো কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ ভরসা আছে আমাদের।”
Baruipur Case: বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা
নাবালিকাকে ধর্ষণ ও খুনে জড়িতদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একইসঙ্গে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায়ও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই যুবককে নির্দোষ বলে মন্তব্য করে গতকাল তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন।
মুখ্যমন্ত্রী নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর এবার বড় সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল।