AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: ‘১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে’, শুভেন্দুর এই সিদ্ধান্তে ICU থেকে বেরিয়ে এল ‘বাংলা’

West Bengal Bengali language policy: এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে প্রশাসনিক স্তরের সমস্ত কাজে। এমনকি পুলিশের কাছে FIR-ও করা যাবে বাংলা ভাষাতেই। কেন্দ্র ও রাজ্যের চিঠির ভাষাও ইংরাজির পরিবর্তে বাংলায় করার পরামর্শ দিয়েছেন শাহ। কেন্দ্রের কাছে চিঠি লেখা যেতে পারে হিন্দিতেও।

CM Suvendu Adhikari: '১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে', শুভেন্দুর এই সিদ্ধান্তে ICU থেকে বেরিয়ে এল 'বাংলা'
বিধানসভায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 12:23 PM
Share

কলকাতা: রবিবার কলকাতায় ভারতীয় ভাষা বিষয়ক দেশের প্রথম শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, তিনি তাঁর মনের একটি ইচ্ছা শুভেন্দু অধিকারীকে চিঠিতে জানিয়েছেন। কী সেই ইচ্ছা? বাংলা ভাষা তথা মাতৃভাষার ব্যাপক প্রসার ও প্রয়োগ। তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আর সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে প্রশাসনিক স্তরের সমস্ত কাজে। এমনকি পুলিশের কাছে FIR-ও করা যাবে বাংলা ভাষাতেই। কেন্দ্র ও রাজ্যের চিঠির ভাষাও ইংরাজির পরিবর্তে বাংলায় করার পরামর্শ দিয়েছেন শাহ। কেন্দ্রের কাছে চিঠি লেখা যেতে পারে হিন্দিতেও। ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম।

বাংলা ভাষাকে গ্রহণের প্রয়োজনীয়তা 

এদিন বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লেখা চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় চিঠির নির্যাস, “প্রশাসন, শিক্ষা, জনজীবনে ভারতীয় ভাষাগুলোর যথাযথ স্থান পাওয়া উচিত।” তার একটাই লক্ষ্য, গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর ও আরও বেশি জনমুখী করে তোলা। তাই এখন থেকে এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁকে শাহ চিঠিতে পরামর্শ দিয়েছেন, বাংলা ভাষাকে প্রশাসনিক স্তরে ব্যাপক ভাবে প্রয়োগ ও প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য উদ্য়োগ নিতে হবে।

কোন কোন ক্ষেত্রে প্রয়োগ? 

১. ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে- মুখ্য়মন্ত্রীর কার্যালয়, প্রশাসনের প্রত্যেকটি স্তরে, ফাইল পরিচালনা, নোটিস, দফতরের চিঠিপত্র, সরকারি আদেশ বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিট্যাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্য়মেও বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

২. পুলিশ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও অর্থাৎ প্রথম তথ্য বিবরণী (FIR), অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য, সুরক্ষা জনসচেতনতামূলক বার্তাতেও বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রশাসন-জনগণের মধ্যে বিস্তার করবে। তাতে সুবিধা আরও বাড়বে।

৩. ভারত সরকারের সঙ্গে চিঠিপত্রের ক্ষেত্রেও বিদেশি ভাষার পরিবর্তে বাংলা ও রাজভাষা ও হিন্দির প্রয়োগ করা যেতে পারে।

শুভেন্দু বলেন, “আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক রাখব। ভারত সরকার ও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে চিঠিপত্র করা হবে, তা বাংলা ভাষাতেই করব। উত্তরও দেব। রাজ্যে সমস্ত সরকারি ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষাকে, মাতৃভাষাকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী যে উপদেশ দিয়েছেন, তা গ্রহণ করলাম।”

Follow Us
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?