West Bengal News LIVE Updates: অনুপগড়-সুরতগড় রেললাইনে এবার বিস্ফোরণ

West bengal News LIVE Updates: রাজস্থানের এই এলাকা থেকে ভারত-পাকিস্তান সীমান্ত অনেকটাই কাছে। যে কারণে এই ঘটনার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রশাসনের কর্তারা দেখেন, ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনকে সুরক্ষিত রাখা দুটি সিমেন্টের দুটি স্ল্যাব সম্পূর্ণ উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ওই অংশের রেল লাইন।

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 04, 2026 | 10:24 AM

LIVE NEWS & UPDATES

  • 04 Nov 2026 10:19 AM (IST)

    Syllybus Change: অঙ্কের সিলেবাসে আমূল পরিবর্তন

    বাংলায় এবার উচ্চ শিক্ষায় বড় পরিবর্তন। উচ্চশিক্ষায় এবার যুক্ত হচ্ছে প্রাচীন গণিত শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে এবার যুক্ত হচ্ছে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিতও এবার পড়ানো হবে বাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্য সরকার ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স তৈরি করেছে। জাতীয় শিক্ষা নীতি মেনে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে সেই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স লিড করছেন অধ্যাপক এম জগদীশ কুমার। তিনি UGC-র প্রাক্তন চেয়ারপার্সন।

    বিস্তারিত পড়ুন: অঙ্কের সিলেবাসে আমূল পরিবর্তন, বড় বদল বাংলায় শিক্ষাব্যবস্থায়

  • 04 Nov 2026 10:18 AM (IST)

    Track Explosion: নাশকতার ছক কষেছিল কারা?

    ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণ। তীব্র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ভেঙে গিয়েছে লাইনের নীচে থাকা কংক্রিটের দু’টি ব্লক। পাশাপাশি রেললাইনের মাঝখানে প্রায় দু’ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ অনুপগড়-সুরতগড় রেলপথের রামসিংহপুর থানা এলাকার ৫০ জিবি গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রেলপথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন যাওয়ার প্রায় ৪৫ মিনিট পর বিস্ফোরণটি হয়।

অনুপগড়-সুরতগড় রেললাইনে এবার বিস্ফোরণ। জঙ্গি হামলা বলে সন্দেহ পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে ফরেনসিক তদন্ত শুরু হয়েছে। রাজস্থানের এই এলাকা থেকে ভারত-পাকিস্তান সীমান্ত অনেকটাই কাছে। যে কারণে এই ঘটনার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রশাসনের কর্তারা দেখেন, ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনকে সুরক্ষিত রাখা দুটি সিমেন্টের দুটি স্ল্যাব সম্পূর্ণ উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ওই অংশের রেল লাইন।

দেখুন লাইভ টিভি-

Loading...
Unable to load recommendations.
Follow Us