Bengal News Highlights: তারাতলা বিপর্যয়ে এবার KMC-তে উচ্চ পর্যায়ের বৈঠক
West Bengal NEWS LIVE Update: আশঙ্কা নিজের আস্তরণে পৌঁছাতে পারলে নিশ্চিত হওয়া যাবে আর কেউ আছে কিনা। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে SIT KMC-এর কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। কী ভাবে ত্রুটিপূর্ণ প্ল্যান ত্রুটিহীন করা হল জানতে চান তদন্তকারীরা।

তারাতলায় সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার কাজ। NDRF কুকুর এনে প্রাণের হদিস খুঁজছে সকাল থেকেই। বৃহস্পতিবার রাতেও উদ্ধার করা হয় কয়েকজনকে। আশঙ্কা নিজের আস্তরণে পৌঁছাতে পারলে নিশ্চিত হওয়া যাবে আর কেউ আছে কিনা। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে SIT KMC-এর কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। কী ভাবে ত্রুটিপূর্ণ প্ল্যান ত্রুটিহীন করা হল জানতে চান তদন্তকারীরা।
LIVE NEWS & UPDATES
-
তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নামে অভিযোগ দায়ের
- তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।
- এদিন সন্ধ্যায় তারাতলা থানার সামনে ভারতীয় জনতা মজদুর সেলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভের পর সংগঠনের পক্ষ থেকে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
-
Allegations against Gosaba TMC leader: একসময় ছাগল বিক্রি করতেন, তৃণমূল নেতা হয়েই ফুলেফেঁপে ওঠেন গোসাবার ঝড়ো ঢালি
- একসময় গ্রামে ছাগল ও মুরগি বিক্রি করতেন। সুন্দরবনের প্রবীণ লোকেরা তাঁর সেই দারিদ্র দেখেছেন। এখন কোটি কোটি টাকার মালিক।
- ২০ বিঘা জায়গায় উপর বাড়ি। সেই বাড়ির পাঁচিলই ৮০০ মিটার বিস্তৃত। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটা-দুটো নয়, পাঁচটা বাড়ি রয়েছে।
- সুন্দরবনের ‘বেতাজ বাদশা’ হয়ে উঠেছেন সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি।
- কী করেন তিনি? একজন নেতা। পাঠানখালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বর্তমান গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। রাজ্যে পালাবদলের পরই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।
বিস্তারিত পড়ুন: মহিলাকে জোর করে বিয়ে, একসময় ছাগল বিক্রি করা তৃণমূল নেতার প্রাসাদ দেখলে হাঁ হয়ে যাবেন
-
-
Kunal Ghosh: বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে? জানালেন কুণাল
- টিভি৯ বাংলা ডিজিটালের একটি প্রতিবেদন। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের আলোচনা।
- কী নিয়ে আলোচনা? মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল তৃণমূল বিধায়কের? তা নিয়েই প্রতিবেদন।
- আর সেই প্রতিবেদনের এবার স্ক্রিন শট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল।
- তার সঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তু খোলসা করলেন। জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হয়েছে তাঁর।
বিস্তারিত পড়ুন: TV9 বাংলা ডিজিটালের খবরের জের! শুভেন্দুর সঙ্গে গোপন কথা ফাঁস কুণালের
-
Calcutta High Court: কোনও অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনই আইনত সমর্থনযোগ্য নয়: হাইকোর্ট
- রাজ্যে পালাবদলের পর কোথাও তোলাবাজির অভিযোগকে কাউকে গ্রেফতার করা হচ্ছে। কোথাও দুর্নীতির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছেন।
- বিভিন্ন ক্ষেত্রে এমন ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, ধৃতকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী ধৃত জাহাঙ্গির খানেরও এমন একটি ছবি সামনে এসেছে।
- জাহাঙ্গির খানের স্ত্রীর করা একটি মামলার প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোনও অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনই আইনত সমর্থনযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণ, কোনও ব্যক্তির মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেটা খেয়াল রাখতে হবে।
বিস্তারিত পড়ুন: কোমরে দড়ি বেঁধে হাঁটানো নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
-
Anti-social activities Bill: সোমবার পেশ করা হবে গুন্ডা দমন বিল, কী থাকবে?
- কোনও চোর ছাড়া পাবে না। তার জন্য বিল আনবে স্বরাষ্ট্র দফতর। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- এবার গুন্ডা দমনে বিল আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’।
- কী কী থাকছে পাবলিক সেফটি বিলে? জেনে নিন খুঁটিনাটি।
বিস্তারিত পড়ুন: এক বছর পর্যন্ত আটক রাখতে পারে সরকার, সোমবার আসছে গুন্ডা দমন বিল
-
-
‘বাড়ির প্ল্যানে কোনও দুর্নীতি হলে FIR করুন’: শুভেন্দু
তারাতলা বিপর্যয়ের পরই সব নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অডিটের পরই হবে নির্মাণকাজ শুরু করা যাবে।
- অডিটের আওতায় কোন কোন জায়গা রয়েছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিনটে জায়গা। অডিটের আওতায় রয়েছে দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি পুরসভা।
- অডিট তিনটে ধাপে করা হবে। একটি বাতিল। একটি পুনরায় সুযোগ দেওয়া আরেকটা হল ক্লিয়ারেন্স। মুখ্যমন্ত্রী বলেন,”নির্দিষ্ট কিছু জায়গায় কমার্শিয়াল বিল্ডিং ৩১ জুলাই পর্যন্ত অডিট করছি। রেসিডেন্সিয়াল ক্ষেত্রে সংস্কারের বাইরে থাকছে।”
- মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘বাড়ির প্ল্যানে কোনও দুর্নীতি হলে এফআইআর করুন। পদক্ষেপ করা হবে।”
-
Taratala: তারাতলা বিপর্যয়, KMC-তে উচ্চ পর্যায়ের বৈঠক
- তারাতলায় বিপর্যয়, কলকাতা পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক
- উচ্চ পর্যায়ের বৈঠকে কেএমডিএ, পূর্ত দফতরের আধিকারিকরাও
- কলকাতা পুর কমিশনারের সঙ্গে বৈঠকে সিপি-সহ লালবাজারের অফিসাররা
- ইতিমধ্যেই নির্মীয়মান বিল্ডিংয়ের জন্য অডিট টিম গঠন করেছে রাজ্য সরকার
- তবে কোনও বিল্ডিংয়ের নকশায় ক্রটি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
- বেশি অনিয়ম থাকলে নির্মাণ প্রকল্পই বাতিল হতে পারে: মুখ্যমন্ত্রী
-
TMC: বিপর্যয়ে ব্যথিত! তৃণমূল ছাড়লেন কাউন্সিলর
‘এ ব্যথা সহ্য করা যায় না…’ কুণাল ঘোষের ‘আমরা বেইমান নই’ সভা থেকে ফিরেই বললেন তৃণমূল কাউন্সিলর। আর তারপরই ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তারাতলা বিপর্যয়ের প্রতিবাদ জানিয়ে কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর দাবি, তারাতলা বিপর্যয়ে অত্যন্ত হতাশ তিনি। তাঁর দাবি, কীভাবে সেখানে বেনিয়ম হয়েছে, তা গোটাটাই তৃণমূল জমানায়, সেটাই মেনে নিতে পারছেন না তিনি।
বিস্তারিত পড়ুন: ‘এ ব্যথা সহ্য করা যায় না…’, কুণালের সভা থেকে ফিরেই কেন তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ?
-
১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
- অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করার কাজ সম্পন্ন হতে চলেছে এবার। সেই কারণে আজ, শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। ২ দফায় মোট ১২০ ঘন্টা বন্ধ রেখে সম্পূর্ণ করা হবে কাজ।
- শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে।
-
Taratala: SIT-এর জালে কালীচরণ
‘কালীকে তুললে সব বেরিয়ে যাবে।’ তারাতলার ভয়াবহ বিপর্যয়ের পর বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে উঠে আসে কালীর নাম। আর সেই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই সেই কালীকে আটক করে পুলিশ। কালী অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায় (Kalicharan Banerjee)। কোনও নেতা নন, মন্ত্রী নন, একজন সরকারি আধিকারিক। কলকাতা পুরনিগমের অন্দরে কান পাতলে শোনা যায়, এই কালীচরণের ইশারা ছাড়া নাকি একটা পাতাও নড়ত না সেখানে। তাঁর চোখ দিয়েই কলকাতা পুরনিগমের কাজকর্ম দেখতেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম।
বিস্তারিত পড়ুন: ডব্লুবিসিএসে সেকেন্ড, পুলিশের পরীক্ষায় ফার্স্ট, কবে ফিরহাদের ‘গুড বয়’ হয়ে উঠলেন কালীচরণ
-
Taratala: এবার NDRF-কে সাহায্য করলে এল রেল
- NDRF কে সাহায্য করতে ইন্ডিয়ান রেলওয়ে আসল তারাতলায়
- লিলুয়া ওয়াকশপ থেকে ‘প্লাজমা কাটিং মেশিন’, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এল রেলওয়ে।
- মূলত মোটা মোটা লোহার বিম কাটবার জন্যই ইন্ডিয়ান রেলওয়ের কাছে সাহায্য চেয়েছে NDRF
- পুরো এরিয়াকে ছটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ছটা ভাগে আলাদা আলাদা ভাবে স্ক্যানিং করা হচ্ছে।
-
Taratala: মৃত বেড়ে ১৫
- NDRF কুকুর এনে প্রাণের হদিস খুঁজছে সকাল থেকেই
- গতকাল রাতেও উদ্ধার করা হয় কয়েকজনকে
- খারাপ আবহাওয়া, বৃষ্টির জন্য উদ্ধারকার্যে দেরি হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
- বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১
- শুক্রবার সকালেও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
- পাশাপাশি এসএসকেএম-এ চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়।
- মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫, চিকিৎসাধীন ১৮
Published On - Jun 26,2026 11:12 AM
