AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari Letter to PM: ‘কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছেন জেলাশাসক’, প্রধানমন্ত্রীর কাছে গুরুতর নালিশ শুভেন্দুর

Suvendu Adhikari: চিঠিতে শুভেন্দু উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার নাম করে অভিযোগ তুলেছেন।

Suvendu Adhikari Letter to PM: 'কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছেন জেলাশাসক', প্রধানমন্ত্রীর কাছে গুরুতর নালিশ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 2:30 AM
Share

কলকাতা: গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের শাসক দলের কর্মসূচি রূপায়ণ করার দায়িত্ব নিয়েছেন জেলাশাসক। নির্দেশ দিচ্ছেন বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, রাজ্য কেন্দ্রের প্রকল্পের নাম বদলাচ্ছে। সেগুলো সরকারিভাবে রূপায়ণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় ক্যাডার হয়ে রাজ্যে ডেপুটেশনে থাকা আমলা রাজ্য সরকারের উদ্দেশ্য চরিতার্থ করতে নির্দেশ জারি করছেন। চিঠিতে শুভেন্দু উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার নাম করে অভিযোগ তুলেছেন।

অরবিন্দ কুমারের ২০ এপ্রিলের সেই নির্দেশিকা নিজের চিঠিতে জুড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দু অধিকারীর অভিযোগ, জেলাশাসকের নির্দেশিকায় এমন প্রকল্পের কথা বলা হয়েছে যা ইতিমধ্যেই কেন্দ্রের রয়েছে। সেখানে বাংলা আবাস যোজনার কথা বলা হয়েছে। আসলে সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন মাত্র। মিশন নির্মল বাংলা আসলে স্বচ্ছ ভারতেরই রূপ। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলা গ্রামীণ সড়ক যোজনা করে দেওয়া হয়েছে।

চিঠিতে শুভেন্দুর অভিযোগ, জেলাশাসকের নির্দেশিকায় যে ত্রুটি তা কোনও ভুল নয়, ইচ্ছে করে করা হয়েছে। এর পরই চিঠিতে শুভেন্দু অভিযোগের সুর চড়িয়ে লিখেছেন, উত্তর দিনাজপুরের জেলাশাসকের ভূমিকা দেখে মনে হচ্ছে রাজ্যের শাসকদলের কর্মসূচি বাস্তবায়িত করার ভার জেলাশাসকের উপরই পড়েছে।

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?