AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad on Abhishek: ‘কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না’, অভিষেক-ইস্যুতে অকপট ফিরহাদ

Abhishek Banerjee's assets: মুখ খুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলছেন, “দলের মুখপাত্র হিসাবে আমাদের যা মনে হয় সেটা বলছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনও নোটিস গিয়েছে না যায়নি সেটা আমাদের জানার কথা নয়।”

Firhad on Abhishek: ‘কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না’, অভিষেক-ইস্যুতে অকপট ফিরহাদ
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla GFX
| Updated on: May 20, 2026 | 3:43 PM
Share

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অবৈধ অংশ ভাঙা নিয়ে তোলপাড় রাজনৈতিক আঙিনা। তৃণমূলের অন্দরেও ঝড়। বিধায়কদের সঙ্গে বৈঠকে মঙ্গলবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কেন আগে থেকে নোটিসের বিষয়ে কিছু জানা গেল না তা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও বকাঝকা করেন মমতা। বিধায়কদের বৈঠকে তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়। 

এবার মুখ খুলতে দেখা গেল ফিরহাদ হাকিমকেও। তাঁর সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি। 

ফিরহাদ আরও বলেন, “কেএমসি বিল্ডিং বিভাগ কাকে নোটিস দেবে কাকে দেবে না, নোটিসে কী সেকশন এটা আমার এক্তিয়ারের মধ্যে নেই। মেয়রকে তো জানানোর কথাও নয়। আমি তো কোনও ইজারা নিইনি। তাই আমি যেটা নিয়ম সেটা শুধু বলতে পারি।” এদিকে পুরসভার আইন বলছে পুর কমিশনার তিনি এ ক্ষেত্রে তিনি নিতে পারেন। অনেকেই বলেছেন অভিষেক বাড়ির ক্ষেত্রে পুরো সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। তাই ফিরহাদ হাকিম বলছেন তাঁর কোনও কিছুই জানান কথা নয়। সেই নিয়মের কথাই বলছেন তিনি। 

মুখ খুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলছেন, “দলের মুখপাত্র হিসাবে আমাদের যা মনে হয় সেটা বলছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনও নোটিস গিয়েছে না যায়নি সেটা আমাদের জানার কথা নয়। সেটা তিনি বা তাঁর আইনজীবী বলতে পারবেন।” 

Follow Us