AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly on Birth Day: ‘বড় প্লেয়ারকে সুযোগ দিলে এরকমই হয়’, জন্মদিনে কাকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ?

Sourav Ganguly on Argentina: টানটান উত্তেজনার মেসি-মিশর ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে সালাহর মিশর। ৬ মিনিট বাদেই পেনাল্টি থেকে গোল মিস লিওনেল মেসির। ৬৭ মিনিটে ২-০ এগিয়ে যায় মিশর। সেখান থেকে প্রত্যাবর্তন কাতারের বিশ্বজয়ীদের।

Sourav Ganguly on Birth Day: ‘বড় প্লেয়ারকে সুযোগ দিলে এরকমই হয়’, জন্মদিনে কাকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ?
কী বললেন সৌরভ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 6:09 PM
Share

কলকাতা: লিওনেল মেসি স্টিল অ্যালাইভ। রূপকথার মতো ফুটবল ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তনের ম্যাচ। ৭৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয়। টানটান থ্রিলারে ভরা ম্যাচ সিনেমাকেও হার মানাতে বাধ্য। আর তাতেই উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ৫৪তম জন্মদিনের মেসির প্রশংসায় পঞ্চমুখ মহারাজ। একরাশ হাসি নিয়ে বললেন,  দারুণ খেলা হয়েছে। অনেকবারই হয়েছে ভালো টিমেরা পিছিয়ে থেকেও এগিয়ে গিয়েছে। 

এদিন বেহালা চৌরাস্তার বাড়িতে সকাল থেকেই সৌরভের ভক্তদের ভিড়। কেউ আসেন কেক নিয়ে, কেউ ফুলের তোড়া। সকলের সঙ্গেই হাত মেলান। হাসিমুখে কেকও কাটেন। তবে বাড়িতে আজ বড়সড় সেলিব্রেশন হচ্ছে না। নিজেই জানালেন সে কথা। হাসতে হাসতে বললেন, “আজ তো সারাদিন বাড়িতেই আছি। রাতে বাড়িতেই খাব। তবে স্পেশ্যাল মেনু কিছু নেই। সানা থাকলে ওসব হয়।”

এরপরই আর্জেন্টিনার প্রসঙ্গ উঠতেই বললেন, “আমি খেলা দেখেছি ওদের। মেসির পায়ে যখন বলটা আসে তখন ওর পাশে দুটো প্লেয়ার ছিল। আমি এমনই বলেছিলাম গোল। শেষ পর্যন্ত গোলই হয়। বড় প্লেয়ারকে সুযোগ দিলে এরকমই হয়। দারুণ খেলা হয়েছে। অনেকবারই হয়েছে ভালো টিমেরা পিছিয়ে থেকেও এগিয়ে গিয়েছে। সব ম্যাচ তো আর মধুর হবে না, ওয়ান সাইডেড ও হবে না।” তবে অনেক রাতে খেলা হচ্ছে বলে সব খেলা যে দেখা হচ্ছে না তাও জানালেন। কিন্তু, রাখছেন খবর। বললেন, “অনেক রাতে খেলা হচ্ছে বলে সব দলের খেলা দেখা হচ্ছে না। আমি শুনেছি স্পেন ভালো খেলছে, নরওয়ে ভালো খেলছে। ফ্রান্সের নিয়ে অনেক শুনেছি। এম বাপেকে নিয়ে অনেক শুনেছি।”  

টানটান উত্তেজনার মেসি-মিশর ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে সালাহর মিশর। ৬ মিনিট বাদেই পেনাল্টি থেকে গোল মিস লিওনেল মেসির। ৬৭ মিনিটে ২-০ এগিয়ে যায় মিশর। সেখান থেকে প্রত্যাবর্তন কাতারের বিশ্বজয়ীদের। ৭৯ মিনিটে রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। ৪ মিনিট বাদে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি (২-২)। ইনজুরি টাইমে রূপকথার মতো জয়ে ফেরে মেসিরা। ৯৩ মিনিটে এনজো ফার্নান্ডেজের জয়সূচক গোল। এরই সঙ্গে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে যায় আর্জেন্টিনা।   

Follow Us