AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: বাম আমলের পর প্রথমবার, কলকাতায় দুই থানায় মহিলা ওসি

Women in Kolkata Police: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কলকাতা পুলিশে দ্বিতীয়বার রদবদল হল। এর আগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়। কিছুদিন আগেই ১০৮ জন আইসি-র বদলির নির্দেশ দেয় নবান্ন।

Kolkata Police: বাম আমলের পর প্রথমবার, কলকাতায় দুই থানায় মহিলা ওসি
Image Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jul 10, 2026 | 7:16 AM
Share

কলকাতা: নারী নিরাপত্তার বার্তা দিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি। সেই নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক পদক্ষেপও করছে শুভেন্দু-সরকার। তবে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) রদবদলে নারী ক্ষমতায়নের বার্তাও দিল রাজ্য। দীর্ঘদিন পর কলকাতায় দুই থানা পেল মহিলা ওসি। গত ১৫ বছরে কেবলমাত্র মহিলা থানাতেই মহিলা ওসি (Women OC) দেখা গিয়েছে। এবার মূল থানাতেও মহিলা ইন্সপেক্টরকে ওসি পদে বসিয়ে চমক দিল রাজ্য সরকার।

একদিকে, সরশুনা থানার নতুন ওসি হলেন রূপা সিংহ। তিনি টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়া, সিঁথি থানার ওসি করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদলি করা হয়। তাতেই এই সিদ্ধান্ত পুলিশ কমিশনারের।

বাম আমলে শেষবার ২০১০ সালে কলকাতা পুলিশের মূল থানার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা ইসনপেক্টরকে। তৃণমূল আমলে একাধিক মহিলা থানা হলেও মূল থানার দায়িত্বে কোনও মহিলাকে দেওয়া হয়নি।

সম্প্রতি কলকাতা পুলিশের অধীনস্থ থানাগুলিতে মহিলা হেল্প ডেস্ক চালু করেছে সরকার। সেখানে মহিলা অফিসারদের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। মহিলাদের যাতে কোনও অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল আমলে কলকাতা প্রথম মহিলা থানা তৈরি হয়। এছাড়া ভোটের ঠিক আগে কলকাতায় ‘পিঙ্ক বুথ’ এবং ‘শাইনিং’ নামের দুই উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহিলা পুলিশের টহলদারি বাহিনী ‘মোবাইল প্যাট্রল টিম’ও নামানো হয়েছিল রাস্তায়।

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কলকাতা পুলিশে দ্বিতীয়বার রদবদল হল। এর আগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়। কিছুদিন আগেই ১০৮ জন আইসি-র বদলির নির্দেশ দেয় নবান্ন।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?