AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRS Lynching: মোবাইল চোর সন্দেহে মার! এ বার গণপিটুনির ঘটনা খোদ কলকাতায়

ভর সন্ধ্যায় শিয়ালদা স্টেশনের পাশেই এনআরএস হাসপাতালের সামনে পেটানো হচ্ছিল ওই যুবককে। এ রকম ব্যস্ত রাস্তায় সন্ধ্যাবেলা পথচলতি মানুষও কম ছিল না। কিন্তু গণপিটুনি দেখেও পথচলতি মানুষরা নীরব দর্শকের ভূমিকাই পালন করেছেন বলে অভিযোগ।

NRS Lynching: মোবাইল চোর সন্দেহে মার! এ বার গণপিটুনির ঘটনা খোদ কলকাতায়
মারা হচ্ছে যুবককে।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 9:37 PM
Share

চোর বা ছেলেধরা সন্দেহে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে রাজ্যে। যা নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এ বার গণপিটুনির ঘটনা ঘটল খোদ কলকাতায়। মঙ্গলবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শিয়ালদা স্টেশনের কাছেই ঘটেছে এই ঘটনা। মোবাইল চোর সন্দেহে এনআরএস হাসপাতালের সামনে এক যুবককে বেধড়ক মারর করেন কয়েক জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চুরি করতে গিয়ে ধরা পড়ে যান ওই যুবক। তার পর ৪-৫ জন মিলে তাঁকে মারধর করে। এই ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়েছে। সেখানে বেল্ট দিয়েও মারতে দেখা যাচ্ছে চুরিতে অভিযুক্তকে। খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে মুচিপাড়া থানার পুলিশ। সে চুরির করতে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এনআরএস হাসপাতালের সামনে পুলিশের একটি ভ্যানও মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভর সন্ধ্যায় শিয়ালদা স্টেশনের পাশেই এনআরএস হাসপাতালের সামনে পেটানো হচ্ছিল ওই যুবককে। এ রকম ব্যস্ত রাস্তায় সন্ধ্যাবেলা পথচলতি মানুষও কম ছিল না। কিন্তু গণপিটুনি দেখেও পথচলতি মানুষরা নীরব দর্শকের ভূমিকাই পালন করেছেন বলে অভিযোগ।

রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কেউ যদি কোনও দোষ করেন থাকেন, তবুও সাধারণ মানুষ কেন আইন হাতে তুলে নেবেন সেই প্রশ্ন বার বার উঠছে। এই প্রবণতা রুখতে কড়া হুঁশিয়ারিও এসেছে নবান্নের তরফে। কিন্তু তাতেও যে বিরাম পড়েনি এনআরএসের সামনের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন