AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Super League 2022: ফের করোনা হানায় বিপর্যস্ত আইএসএল

FC Goa: গোয়ার কোচ ডেরিক পেরেরা ও সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা করোনায় সংক্রমতি। শুধু তাই নয়, কয়েক জন ফুটবলার ও কয়েক জন সাপোর্ট স্টাফ মিলিয়ে আরও আট আক্রান্ত।

Indian Super League 2022: ফের করোনা হানায় বিপর্যস্ত আইএসএল
করোনার ধাক্কা চাপে আইএসএল। Pics Courtesy: Twitter
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 4:30 PM
Share

কলকাতা: করোনা যেন পিছু ছাড়ছে না আইএসএলে (ISL)। কোভিডের (Covid 19) হানায় মাসখানেক আগে ১১টা টিমই বিপর্যস্ত হয়ে পড়েছিল। ফুটবলাররা কম-বেশি সবাই সংক্রমিত হয়েছিলেন। কোনও কোনও টিমে হাল এতটাই খারাপ ছিল যে, ম্যাচ পর্যন্ত বাতিল করতে হয়েছিল। যতই বলা হোক, করোনা-পরিস্থিতি এখন অনেকটাই সামাল দেওয়া গিয়েছে, আইএসএল যেন বেরতেই পারছে না। আবার করোনার থাবা বসিয়েছে গোয়া (FC Goa) টিমে। যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ১০জন নতুন করে সংক্রমিত হয়েছেন। তাও আবার কিনা এটিকে মোহনবাগান (Mohun Bagan) ম্যাচের ঠিক আগে।

আজ, মঙ্গলবার রাতে ম্যাচ গোয়া বনাম এটিকে মোহনবাগানের। তার আগে গোয়ার কোচ ডেরিক পেরেরা ও সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা করোনায় সংক্রমতি। শুধু তাই নয়, কয়েক জন ফুটবলার ও কয়েক জন সাপোর্ট স্টাফ মিলিয়ে আরও আট আক্রান্ত। নতুন এই পরিস্থিতি যে আইএসএল কর্তৃপক্ষকে চাপে ফেলে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একে জানুয়ারি মাসে প্রায় হাফ ডজনেরও বেশি ম্যাচ স্থগিত করতে হয়েছিল এফএসডিএলকে। নতুন সূচিতে সেই ম্যাচ আবার দেওয়া হয়েছে। করোনার কারণে যদি আবার আইএসএলের কোনও ম্যাচ স্থগিত করতে হয়, তা হলে আরও চাপে পড়ে যাবে আয়োজকরা।

এই পরিস্থিতিতে কী করতে চাইছে তারা? খোঁজ নিয়ে গেল, পরিস্থিতি যাই হোক না কেন, যতই চাপ তৈরি হোক না কেন, ম্যাচ স্থগিত করার মতো জায়গায় নেই এফএসডিএল। তার কারণ, সামনেই আইপিএল। আইএসএল সময়ে শেষ না হলে চাপে পড়ে যাবে সম্প্রচারকারী সংস্থা। তাই আজকের মোহনবাগান-গোয়া ম্যাচ হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি যদি আরও জটিল হয়, কী হবে, তা অবশ্য জানেন না আয়োজক সংস্থার কর্তারা।

এটিকে মোহনবাগানের কাছে গোয়া ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। শেষ দুটো ম্যাচ জিতে আপাতত লিগ টেবলের দুইয়ে উঠে পড়েছে হুয়ান ফেরান্দোর টিম। গোয়াকে হারাতে পারলে লিগ টেবলের শীর্ষে উঠে যাবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা। আর তাই ফেরান্দো ডেরিকের গোয়াকে হারানোর জন্য মরিয়া। আর এক দিক থেকে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ। আইএসএল কেরিয়ারে ১০০তম ম্যাচ খেলার জন্য নামবেন সন্দেশ ঝিঙ্গান।

আরও পড়ুন : IPL 2022: নেটে বোলিং শুরু করেছেন হার্দিক, বলছেন গুজরাতের বোলিং কোচ

Follow Us