AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pallavi Dey Death: ঐন্দ্রিলাকে তলব গরফা থানায়, রবিবার হাজিরার নির্দেশ

Police: কী কারণে এই আত্মহত্যা করলেন অভিনেত্রী তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। সে সময়ই পল্লবীর মৃত্যুর জন্য় সাগ্নিক ও ঐন্দ্রিলাকে দায়ী করে পল্লবীর পরিবার।

Pallavi Dey Death: ঐন্দ্রিলাকে তলব গরফা থানায়, রবিবার হাজিরার নির্দেশ
ঐন্দ্রিলাকে থানায় তলব
| Edited By: | Updated on: May 28, 2022 | 11:23 PM
Share

কলকাতা: পল্লবী দে-র রহস্যমৃত্যু মামলার তদন্তে নেমেছে গড়ফা থানার পুলিশ। তদন্তে নেমে এ বার সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখার্জিকে ডেকে পাঠালো পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুর ২টোর মধ্যে ঐন্দ্রিলাকে হাজিরা দিতে বলা হয়েছে। ঐন্দ্রিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, পুলিশের তলব মতো হাজিরা দেবেন ঐন্দ্রিলা। পল্লবীর রহস্যমৃত্যুর পর গড়ফা থানায় ঐন্দ্রিলা ও সাগ্নিকের নামে খুনের অভিযোগ করেছিলেন পল্লবীর বাবা-মা। খুন ও আর্থিক তছরূপের অভিযোগে যে মামলা করেছিলেন পল্লবীর বাবা-মা। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে পল্লবীকে। পুলিশ সূত্রে খবর, পল্লবীর ফ্ল্যাটে আসা নিয়ে প্রশ্ন করা হতে পারে ঐন্দ্রিলাকে। পাশাপাশি সাগ্নিক ও পল্লবীর সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে প্রশ্নও ঐন্দ্রিলাকে করতে পারে পুলিশ।

গড়ফার ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তার আগের দিন মধ্য রাত্রি অবধি সাগ্নিক ও পল্লবী সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট করেছিলেন। আগের দিন পাটুলিতে তাঁরা ২ জন মোমো খেতে গিয়েছিলেন বলেও পুলিশকে জানিয়েছিলেন সাগ্নিক। ছাদে সিগারেট খেয়ে নামার পর পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছিলেন সাগ্নিক।

কী কারণে এই আত্মহত্যা করলেন অভিনেত্রী তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। সে সময়ই পল্লবীর মৃত্যুর জন্য় সাগ্নিক ও ঐন্দ্রিলাকে দায়ী করে পল্লবীর পরিবার। সাগ্নিক, পল্লবী, ঐন্দ্রিলা ছোট বেলা থেকেই বন্ধু ছিলেন। পল্লবীর পরিবারের লোকেরা অভিযোগ করেন, সম্প্রতি ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে পল্লবী। পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে থেকে জানা যায়, আত্মহত্যা করেছেন পল্লবী। ঐন্দ্রিলার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে। সেই নিয়েই তদন্তের জন্য ঐন্দ্রিলাকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

এর আগে ঐন্দ্রিলার দাবি করেছিলেন, তাঁকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা টাকা আত্মসাৎ করার অভিযোগও মিথ্যা। পল্লবী ভালো বন্ধু ছিল বলে পুলিশি জেরায় জানিয়েছেন তিনি। ঐন্দ্রিলা জানিয়েছেন, পল্লবীর মাধ্যমেই সাগ্নিকের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। কিন্ত সে অর্থে মেলামেশা ছিল না। ওঁদের ফ্ল্যাটে তিনি কোনওদিন যাননি বলেও দাবি করেছেন। মাঝে মধ্যে পল্লবীর সঙ্গে ফোনে কথা হত।

Follow Us