AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ SIMI

Terror Group banned: জঙ্গি ছাত্র সংগঠন, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (SIMI)-কে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল। জঙ্গি দমন আইনেই সিমি-র উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ানো হল। সোমবার এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এটা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ SIMI
অমিত শাহ। ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Jan 29, 2024 | 10:34 PM
Share

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি ছাত্র সংগঠন, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (SIMI)-কে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল। জঙ্গি দমন আইনেই সিমি-র উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ানো হল। সোমবার এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এটা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি’র লক্ষ্য জিরো টলারেন্স। সেই দৃষ্টিভঙ্গি মোতাবেক ‘বেআইনি সংগঠন’ হিসাবে ‘স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)’কে UAPA-এর অধীনে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সিমি-র বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, শান্তি বিঘ্নিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জঙ্গি দমন আইনে ২০০১ সাল থেকে সিমি-র উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের এক প্রাক্তন কর্তা। তবে সিমি-র বিরুদ্ধে বহু বেআইনি কার্যকলাপ করার অভিযোগ রয়েছে। এমনকি পাকিস্তানের সঙ্গেও এই সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ।

অন্ধ্র প্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, মহারাষ্ট্র, মধ্ যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনা এবং উত্তর প্রদেশ -সহ ১০টির বেশি রাজ্যের সরকার সিমি-কে UAPA আইনে ‘বেআইনি সংগঠন’ হিসাবে ঘোষণা করার সুপারিশ করেছিল।

Follow Us