AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Quick Biryani Recipe: মাত্র ৩০ মিনিটেই তৈরি বিরিয়ানি! শুধু মানতে হবে এই টিপস

Quick Biryani Recipe: কিন্তু কী রাঁধবেন? বাড়িতে কিছুই যে নেই। চিন্তা করবেন না, চাল আর মুরগীর মাংস থাকলেই হবে। ঠিকই ভাবছেন, চটপট বানিয়ে ফেলুন বিরিয়ানি। ভয় পাবেন না, বেশিক্ষণ লাগবে না। হাতে মাত্র ৩০টা মিনিট থাকলেই হল। এই পদ্ধতিতে ৩০ মিনিটেই তৈরি হয়ে জাবে সুস্বাদু বিরিয়ানি। কী ভাবে? দেখে নিন।

Quick Biryani Recipe: মাত্র ৩০ মিনিটেই তৈরি বিরিয়ানি! শুধু মানতে হবে এই টিপস
| Updated on: Aug 10, 2024 | 11:18 PM
Share

ধরুন রবিবার সকালে হঠাৎ বাড়িতে অতিথি আগমন। একেই দুপুরবেলা তায় আবার রবিবার, সুতরাং নারায়ণ সেবা না করলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ভুলে যাবেন না ‘অতিথি নারায়ণ’। কিন্তু কী রাঁধবেন? বাড়িতে কিছুই যে নেই। চিন্তা করবেন না, চাল আর মুরগীর মাংস থাকলেই হবে। ঠিকই ভাবছেন, চটপট বানিয়ে ফেলুন বিরিয়ানি। ভয় পাবেন না, বেশিক্ষণ লাগবে না। হাতে মাত্র ৩০টা মিনিট থাকলেই হল। এই পদ্ধতিতে ৩০ মিনিটেই তৈরি হয়ে জাবে সুস্বাদু বিরিয়ানি। কী ভাবে? দেখে নিন।

উপকরণ

বাসমতি চাল – চায়ের কাপের ২ কাপ

মুরগীর মাংস – ৪ পিস (লেগ পিস হলে ভাল)

পেঁয়াজ – ২টি মাঝারি সাইজের

টমেটো কুঁচি – ২-৩টি মাঝারি সাইজের

আদা-রসুন বাটা – ২ চা চামচ

কাঁচা লঙ্কা – ৩ থেকে ৪টি

টক দই – ১ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

বিরিয়ানি মশলা – ১/২ চা চামচ

জাফরান গুঁড়ো – এক চিমটে

দুধ – ১/২ কাপ

ঘি অথবা সাদা তেল – ২ চা চামচ

জল – ১/৪ কাপ

নুন – স্বাদ মতো

গোটা গরম মশলা – ছোট প্যাকেটের চার প্যাকেট। দেখে নিন, তার মধ্যে সব ধরনের উপকরণ মজুত আছে কিনা।

গোটা জিরা – ১/২ চা চামচ

লবঙ্গ – ২-৩টি

কালো গোলমরিচ – ২-৩টি

ছোট এলাচ – ২টি

বড় এলাচ – ২টি

দারচিনি – ১টা (১ ইঞ্চি লম্বা)

কাজুবাদাম – ৮-১০টি

বাদাম – ৮-১০টি

কিসমিস – ১০-১২টি

ধনেপাতা – ৮-১০টি

পেঁয়াজ বেরেস্তা – ৪-৬টির

প্রণালী

জাফরান দুধে ভিজিয়ে রেখে দিন। রান্না শুরু করার ৩০ মিনিট আগে চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। রান্না শুরুর ঠিক আগে চালের অর্ধেক জল ছেঁকে নিন। এবার চাল মাইক্রোভেনের বাটিতে রাখুন। মাপ মতো নুন আর চা চামচের এক চামচ ঘি দিন। মাইক্রোভেনের পাত্র ঢেকে ৬-৮ মিনিট ‘মাইক্রো’ করুন।

অন্য পাত্রে বাকি ঘি গরম করে তাতে কাটা পেঁয়াজ, মাংসের টুকরো, স্বাদ মতো নুন, গোটা গরম মশলা, দুধ দিয়ে দিন। ৪ মিনিট ‘মাইক্রো’ করে টমেটো সস্ দিন। এবার খুব ভাল করে ৫-৬ মিনিট সব নেড়ে নিন‌।

এবার মাইক্রোভেনের বাটি থেকে অর্ধেক ভাত, মাংসের টুকরো, বিরিয়ানি মশলা, সাজানোর উপকরণ সব দিয়ে দিন। নিয়ে একসঙ্গে ৪-৫ মিনিট মাইক্রো করে ৬-৭ মিনিট রেখে দিন।

ব্যস তৈরি আপনার গরমা গরম চিকেন বিরিয়ানি। এবার সুন্দর করে অতিথির সামনে সাজিয়ে পরিবেশন করুন। ১০০তে ১০০ পেতে বাধ্য।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন