AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহিলাদের শরীরে দরকার এই ৫ ভিটামিন! কেন জানুন

ভিটামিন ডি- হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গিয়েছে, ভারতীয় নারীদের বড় অংশই ভিটামিন ডি-র ঘাটতিতে ভোগেন। রোদ গায়ে কম লাগানো ঘরে বসে কাজ—এগুলোই বড় কারণ। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধে কিছুটা ভিটামিন ডি মেলে, তবে সকালের নরম রোদই সবচেয়ে সহজ উপায়।

মহিলাদের শরীরে দরকার এই ৫ ভিটামিন! কেন জানুন
| Updated on: Feb 22, 2026 | 2:12 PM
Share

শরীর খারাপ হঠাৎ করে হয় না। আগে আসে ছোট ছোট ইঙ্গিত যেমন ধরুন অকারণ ক্লান্তি, চুল পড়া, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া, হাড়ে টান লাগার মত সমস্যা দেখা যায়। কিন্তু ব্যস্ত জীবনে সেগুলোকে কী আদতেও গুরুত্ব দেন মহিলারা? মেয়েরা অনেক সময় সংসার, কাজ, সন্তান সব সামলে নিজের শরীরটাকেই শেষ সারিতে রাখেন। আবার পুরুষেরাও প্রিয় মানুষটির স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় পান না সবসময়। অথচ চিকিৎসকদের মতে, এই সাধারণ উপসর্গগুলোর পেছনে অনেক সময়ই থাকে কয়েকটি জরুরি ভিটামিনের ঘাটতি। মহিলাদের ক্ষেত্রে কৈশোর, ঋতুচক্র, মাতৃত্ব, কর্মব্যস্ততা জীবনের প্রতিটি ধাপে শরীরের খাবারের চাহিদাও বদলে যায়। সুষম খাদ্য না খেলে ভিটামিনের অভাব দীর্ঘমেয়াদে বড় সমস্যা ডেকে আনতে পারে।

তাই জেনে নিন, কোন পাঁচ ভিটামিন মহিলাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন।

ভিটামিন ডি– হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গিয়েছে, ভারতীয় নারীদের বড় অংশই ভিটামিন ডি-র ঘাটতিতে ভোগেন। রোদ গায়ে কম লাগানো ঘরে বসে কাজ—এগুলোই বড় কারণ। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধে কিছুটা ভিটামিন ডি মেলে, তবে সকালের নরম রোদই সবচেয়ে সহজ উপায়।

ভিটামিন বি১২– অকারণ ক্লান্তি, মাথা ঝিমঝিম, মনোযোগে ঘাটতি এসবের পিছনে থাকতে পারে ভিটামিন বি১২-এর অভাব। বিশেষ করে নিরামিষভোজীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। দুধ, ডিম, মাছ, মাংসে বি১২ থাকে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ঘাটতি থাকলে স্নায়ুতন্ত্রেও এর প্রভাব পড়তে পারে।

আয়রন – ঋতুচক্রের কারণে নারীদের শরীরে আয়রনের চাহিদা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, রক্তাল্পতা নারীদের মধ্যে খুব সাধারণ সমস্যা। পালং শাক, ডাল, বেদানা, কিশমিশ—এসব নিয়মিত খাওয়া দরকার। ভিটামিন সি-যুক্ত খাবারের সঙ্গে আয়রন খাবারের তালিকায় রাখা জরুরি।

ভিটামিন সি– রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সির ভূমিকা অপরিহার্য। ত্বক উজ্জ্বল রাখতেও ভূমিকা আছে। কমলালেবু, আমলকি, পেয়ারা নিয়মিত খেলে রোগের ঝুঁকি কমে বলে মত বিশেষজ্ঞদের।

ফলিক অ্যাসিড (ভিটামিন বি৯)– মাতৃত্বের পরিকল্পনা থাকলে ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রূণের সুস্থ বিকাশেও সাহায্য করে। সবুজ শাকসবজি, ডাল, ছোলায় পাওয়া যায়। চিকিৎসকেরা প্রায়ই গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড নেওয়ার পরামর্শ দেন।

শুধু ওষুধ খেলেই সমাধান নয়। চিকিৎসকদের মতে, আগে খাদ্যতালিকায় নজর দেওয়া জরুরি ।তবে অতিরিক্ত ভিটামিনও শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই আপনার শরীরের জন্য কতটা ভিটামিনের প্রয়োজন জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।