AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soft Feet At Home: ঘরে বসেই নরম তুলতুলে সুন্দর পা পেতে চান? রইল ৪ ঘরোয়া টিপস…

পায়ের পর্যাপ্ত যত্ন না নেওয়ার জন্যই দায়ী কিন্তু আমরাই। পায়ের যত্নের অভাবে শুষ্ক ত্বক, ফাটা ও বেদনাদায়ক হিল, খারাপ গন্ধ, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণের মতো মারাত্মক পরিণতির দিকে প্রবাহিত হয়।

Soft Feet At Home: ঘরে বসেই নরম তুলতুলে সুন্দর পা পেতে চান? রইল ৪ ঘরোয়া টিপস...
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 6:05 PM
Share

নরম ও সুন্দর পা শুধুমাত্র টিভির পর্দায় ও বিজ্ঞাপনেই দেখতে পাওয়া যায়। পার্লারে গিয়ে বারবার প্যাডিকিওর করার জন্য টাকাও খসাতে হয়। তবে প্রতিটি বাড়িতেই পা সুন্দর রাখার সহজ ও সব উপাদান রয়েছে। ঘরে বসেই সুস্থ ও সুন্দর পা পেতে একটু সময় নিয়ে সহজ টিপসগুলি ফলো করতে হবে।

পায়ের পর্যাপ্ত যত্ন না নেওয়ার জন্যই দায়ী কিন্তু আমরাই। পায়ের যত্নের অভাবে শুষ্ক ত্বক, ফাটা ও বেদনাদায়ক হিল, খারাপ গন্ধ, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণের মতো মারাত্মক পরিণতির দিকে প্রবাহিত হয়। তবে প্রাকৃতিকভাবে নরম তুলতুলে সুন্দর পা পেতে এই ঘরোয়া টিপসগুলো জেনে রাখুন…

অ্যালোভেরা ও নারকেল তেল

একটি বাটিতে এক টেবিলস্পুন বিশুদ্ধ অ্যালোভেরা জেল নিন। তাতে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে, পায়ে ওই পেস্টটি লাগিয়ে কয়েকমিনিট মাসাজ করুন। সারারাত রেখে দিন ও পরেরদিন কলালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের ফলে পা নরম তুলতুলে হতে বাধ্য।

শিয়া বাটার

একটি পাত্রের মধ্যে ১ টেবিলস্পুন শিয়া বাটার নিন। দুবার করে ফুটিয়ে নিন। তাপমাত্রা স্বাভাবিক হলে আঙ্গুলের ডগা দিয়ে পায়ে কয়েক মিনিট মাসাজ করুন। পুরো পায়ে একইভাবে প্রয়োগ করুন। ৩০-৪০ মিনিট জন্য পায়ের ত্বকে রেখে দিন। এরপর একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। প্রতিদিন এই একইভাবে করলে উপকার পাবেন। নরম পা পেতে শিয়াবাটার ব্যবহার হল সবচেয়ে সহজ উপায়।

ওটস, চিনি ও কাঁচা মধু

বাড়িতেই ফুড স্ক্রাবার তৈরি করে পা নরম রাখার সহজ উপায় বের করতে পারেন। প্রথমে ওটস পাউডার বানাতে হবে। ওচস পাউডার প্রস্তুত করার জন্য ফুড প্রসেসর বা গ্রাইন্ডারে আধ চা চামচ ওটস দিন। ওটস পাউডারের সম পরিমাণ চিনি দিন। এবার তাতে মধু মিশিয়ে ফুড স্ক্রাবার তৈরি করুন। পায়ের ত্বক এক্সফোলিয়েট করতে এটি ব্যবহার করুন। ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। স্বাভাবিকভাবে নরম পা পেয়ে এই পদ্ধতিটি দুবার প্রয়োগ করতে পারেন।

পাকা কলা

একটি পাকা কলাকে চটকিয়ে ত্বকে লাগালে সব সমস্যার সমাধান পাওয়া যায়। পায়ের ক্ষেত্রেও তাই। কলা চটকিয়ে কয়েকমিনিট মাসাজ করুন। ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলে সপ্তাহে ২-৩বার প্রক্রিয়াটি প্রয়োগ করুন। নরম পা পেতে কলার ব্যবহার হল সবচেয়ে সহজ উপায়।

আরও পড়ুন: Chemical Peel: উত্‍সবের মরসুমে নতুনভাবে ত্বক পেতে কেমিক্যাল পিলের উপর ভরসা রাখুন!

Follow Us
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা