AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beauty Products: সদ্য মেকআপ করতে শিখেছেন? শুরুতেই যে সব প্রোডাক্ট অবশ্যই সঙ্গে রাখবেন

Make Up Tips: ভ্রূ পেন্সিল দিয়ে সুন্দর করে ভুরু এঁকে নিতে ভুলবেন না। এতে দেখতে সুন্দর লাগে। আর চোখের পাতা বড় দেখাতে মাস্কারা ব্যবহার করুন

Beauty Products: সদ্য মেকআপ করতে শিখেছেন? শুরুতেই যে সব প্রোডাক্ট অবশ্যই সঙ্গে রাখবেন
ব্যাগে যা কিছু অবশ্যই রাখবেন
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 8:45 AM
Share

আজ থেকে কয়েক বছর আগেও মেকআপ বিষয়টা একটু অন্যরকম চোখে দেখা হত। অর্থাৎ যাঁরা মেকআপ  করতে ভালবাসতেন বা মেকআপ ছাড়া বাইরে বেরোতেন না তাঁদের অন্য চোখে দেখা হত। তবে বর্তমানের কর্মব্যস্ত জীবনে প্রেজেন্টেশনের উপর অনেক কিছু নির্ভর করে। আর সকলকেই এখন সবকিছু জানতে হয়। রোজকার প্রয়োজনের মধ্যে মেকআপও অর্ন্তভুক্ত। সব সময় তো আর পার্লারে গিয়ে কিংবা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করা সম্ভব নয়। কিছু জিনিস নিজেকেও শিখে রাখতে হয়। আর সাজুগুজু করলে মন ভাল থাকে। রোজ সুন্দর করে কাজল, লাইনার, লিপস্টিক পরে এবং হালকা টাচআপ করে অফিস, কলেজে যাওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। বরং দেখতে বেশ ভালই লাগে। লকডাউনের সময় থেকে অনেকেই ঝুঁকেছেন মেকআপের দিকে।

মেকআপ শেখাও একরকম শখ হয়ে দাঁড়িয়েছে। কাজের পর হাতে বাড়তি সময় থাকলে অনেকেই সেই সময়টা মেকআপ শিখছেন। অনলাইন এবং দোকানে এখন মেকআপের জন্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। তবুও যাঁরা সদ্য মেকআপ শুরু করেছেন তাঁদের জন্য রইল কিছু প্রয়োজনীয় টিপস।

ময়েশ্চারাইজার- মেকআপ শুরু করার আগে ময়েশ্চারাইজারের ব্যবহার জরুরি। তাই বলে খুব ভারী কোনও ময়েশ্চারাইজার নয়। হালকা কোনও ময়েশ্চারাইজার মাখুন। এতে মুখে মেকআপ খুব ভাল বসে। সেই সঙ্গে মেকআপের স্থায়িত্ব বাড়ে। বেসের জন্য খুব ভাল হল এই ময়েশ্চারাইজার।

প্রাইমার- ত্বকের জন্য প্রয়োজনীয় প্রাইমার। ত্বকের যে কোনও খুঁত ঢাকতে ব্যবহার করা হয় এই প্রাইমার। এতে মেকআপ ভাল বসে। আর প্রাইমার ব্যবহার করলে তা ভেজ করে ত্বকের একদম গভীরে মেকআপ ঢুকতেও পারে না। এর ফলে ত্বকের তেমন কোনও ক্ষতি হয় না।

ফাউন্ডেশন- ফাউন্ডেশন বাছাই মেকআপের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এক্ষেত্রে লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে মেকআপ ভাল বসে। ত্বক ভাল গ্লো করে। এমন ফাউন্ডেশন বাছুন যা দীর্ঘসময় স্থায়িত্ব দিতে পারে।

ব্লাশের ব্যবহার-  মুখে গোলাপী আভা দেখতে কার না ভাল লাগে। আর এর জন্য জরুরি হল ব্লাশের ব্যবহার। মেকআপ হাইলাইট করার জন্য কনট্যুর এবং ব্লাশ গুরুত্বপূর্ণ। তাই ব্লাশ কিট রাখতে ভুলবেন না। অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই ব্লাশ কিট ব্যবহার করবেন।

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি