AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরমে হবে না একটিও ব্রণ, শুধু এ ভাবে যত্ন নিন ত্বকের

Acne Care: ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করতে পারেন। এতে ত্বক ঠান্ডা থাকবে মিটবে ব্রণর সমস্যাও। ব্রণর সমস্যা থাকলে জোর দিতে হবে ডায়েটে। এর জন্য পাতে যোগ করুন ভিটামিন ই। এ ছাড়া খাবেন বেশি করে শাকসবজি। আর তেল বা ঘি জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভাল।

গরমে হবে না একটিও ব্রণ, শুধু এ ভাবে যত্ন নিন ত্বকের
গরমে ব্রণ থেকে মুক্তি পাবেন যেভাবে
| Updated on: Mar 30, 2024 | 5:00 PM
Share

ব্রণর সমস্যা পিছন ছাড়ার নয়। আর গরমে এই সমস্যা আরও কয়েক গুণে বাড়ে। রোদ, গরম, ঘাম সহ ধুলোর জেরে বাড়তে পারে ব্রণ। তাই এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। নইলে আরও বারোটা বাজবে ত্বকের। জানেন কি আপনি চাইলে ঘরোয়া উপায়ে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন? জেনে নিন তার জন্য কী করতে হবে শুধু।

ব্রণর সমস্যা থাকলে সব ধরনের প্রসাধনী ব্যবহার করা যায় না। তাই আপনি কী ব্যবহার করছেন সেদিকে নজর দিতে হবে। ব্রণর সমস্যা থাকলে ফোম যুক্ত ক্লিনজার ব্যবহার করতে হবে। জেল যুক্ত ক্লিনজার ত্বকের জন্য ভারী হতে পারে। তাই দিনে দুবার ফোম যুক্ত ফেস ওয়াশ বা ক্লিনজার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে ব্রণ মুক্ত রাখতে সাহায্য করে। এর পাশাপাশি অবশ্যই ব্য়বহার করবেন ময়েশ্চারাইজার। কিন্তু এক্ষেত্রে মৃদু ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বক পরিষ্কারের পর একদম হালকর জেল বা জলের পরিমাণ বেশি এমন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে ত্বকে।

গরমে নিয়মিত স্নান করা বাধ্যতামূলক। প্রয়োজনে কিছুক্ষণ অন্তর অন্তর মুখ ধুতে হবে ঠান্ডা জলে। ব্রণর সমস্যা থাকলে খুব জোরে মুখ মোছা যাবে না। এতে ব্রণ ফেটে আরও বিপত্তি ঘটতে পারে। ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করতে পারেন। এতে ত্বক ঠান্ডা থাকবে মিটবে ব্রণর সমস্যাও। ব্রণর সমস্যা থাকলে জোর দিতে হবে ডায়েটে। এর জন্য পাতে যোগ করুন ভিটামিন ই। এ ছাড়া খাবেন বেশি করে শাকসবজি। আর তেল বা ঘি জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভাল।

Follow Us
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?