AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banarasi saree: বেনারসি ছাড়া বাঙালির বিয়ে অসম্পূর্ণ, তবে শাড়ির এই রকমফের জানা আছে তো?

Saree style: শোনা যায় আর্য যুগেও বেনরসির কদর ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই শাড়ির উল্লেখ পাওয়া যায়। আবার মহাভারত এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও এই শাড়ির উল্লেখ আছে। বেনারসির দুনিয়ায় সবচেয়ে পুরনো হল তাঞ্চোয়ী বেনারসি

Banarasi saree: বেনারসি ছাড়া বাঙালির বিয়ে অসম্পূর্ণ, তবে শাড়ির এই রকমফের জানা আছে তো?
বেনারসির এই রকমফের গুলো জানেন তো
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 5:53 PM
Share

বেনারসি বাঙালির ঐতিহ্য। দিনের পর দিন ধরে বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে এই শাড়ি। রবীন্দ্রনাথের একাধিক লেখাতে রয়েছে এই বেনারসির অনুষঙ্গ। বেনারসি শাড়ির আদি পীঠস্থান হল বেনারস। এখন বাজারে অনেক রকম বেনারসি এসেছে। তবে আসল বেনারসির কদরই আলাদা। সোনা-রুপোর জরি দিয়ে কাজ করা থাকে আসল বেনারসি শাড়ির গায়ে। সূক্ষ্ম রেশমতন্তু থেকে বোনা হয় এই বেনারসি শাড়ি। এই শাড়ির গায়ে এতটাই নকশা থাকে যে কারণে শাড়িগুলো বেশ ভারী হয়। বেনারসের কিংখাব (ব্রোকেড) এবং জরি টেক্সটাইলের প্রথম উল্লেখ পাওয়া যায় ১৯ শতকে। আঠারো উনিশ শতকে এই শাড়ির বেশ বিকাশ হয়। রাজা রাজড়ার দরবারে এই বেনারসি ঠাঁই পায় মুঘল আমলে। তখন সোনা-রুপোর জরিতেই চোখ ধাঁধানো কাজ থাকত বেনারসিতে।

এখন বাজারে অনেক রকমের বেনারসি পাওয়া যায়। রূপ রং ভেদে এর নামও ভিন্ন হয়। চলছে বিয়ের মরশুম, আর বিয়ের কনে বেনারসি পরবে এটাই তো স্বাভাবিক। যদিও আজকাল নানা ধরনের ডিজাইনার শাড়ি, লেহঙ্গা বা অন্য সিল্ক পরেন মেয়েরা। তবে বিয়ের দিন লাল বেনারসি শাড়ির কোনও জুড়ি নেই। শোনা যায় আর্য যুগেও বেনরসির কদর ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই শাড়ির উল্লেখ পাওয়া যায়। আবার মহাভারত এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও এই শাড়ির উল্লেখ আছে। বেনারসির দুনিয়ায় সবচেয়ে পুরনো হল তাঞ্চোয়ী বেনারসি। এই বেনারসি দেখতে খুব সুন্দর হয়। এই শাড়ির গা জুড়ে থাকে রুপোর জরির কাজ। যে কারণে এই বেনারসি শাড়ি দেখতে এত বেশি ভাল লাগে।

এই বেনারসির নেপথ্যে রয়েছে চিনের তিন ভাইয়ের নাম। এঁদের নামের শেষে ছিল চই শব্দটি। তাই এমন নাম এই বেনারসির। খুব হালকা হয় এই শাড়ি। খুব সূক্ষ্মভাবে এই বেনারসি বোনা হয়। আর এর বিশেষত্ব হল, এই শাড়িতে পাঁচ রকমের রং মেশানো থাকে। এই শাড়ি বুনন পদ্ধতি এসেছে চিনের থেকে। আজকাল এই বেনারসি তেমন আর পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশ হয়।

কাতান বেনারসিও খুবই চলছে। কাতান সিল্কের উপর নানা রঙে হয় এই বেনারসি। সঙ্গে থাকে কপার বা সোনালি থ্রেডের কাজ। এছাড়াও ব্রোকেড বেনারসি, জর্জেট বেনারসি, অরগ্যাঞ্জা বেনারসি, টিস্যু বেনারসি এসব শাড়িও খুব চলছে। এছাড়াও পাওয়া যায় জামদানি বেনারসি।  এই শাড়ি বোনা হয় দু রকমের সুতো দিয়ে। সিল্কের ফ্যাব্রিক ও সুতির ব্রোকেড মেশানো থাকে এই শাড়ির মধ্যে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!