AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিমের কুসুম তো খেয়েছেন, কুসুমের তেল ট্রাই করেছেন? জানেন কী কী উপকার?

প্রাচীন গ্রিক পুরাণেও নাকি এই তেলের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে অবশ্য উন্নত প্রযুক্তির সাহায্যে ডিমের কুসুমের নির্যাস থেকে এই বিশেষ তেল তৈরি করা হয়। পরিমাণের দিক থেকে এই তেল বেশ মূল্যবান, কারণ মাত্র ১৫০ গ্রাম (৫ আউন্স) তেল তৈরি করতে প্রায় ৫০টি ডিমের কুসুমের প্রয়োজন হয়। ডিমের মতোই এর গুণাগুণও কিন্তু চমৎকার।

ডিমের কুসুম তো খেয়েছেন, কুসুমের তেল ট্রাই করেছেন? জানেন কী কী উপকার?
| Updated on: Jul 07, 2026 | 3:02 PM
Share

ছোটবেলা থেকেই ডিমের গুণের কথা আমরা বহুবার শুনেছি। ওমলেট, ভাপা থেকে শুরু করে ডিমের নানা স্বাদু পদ তৃপ্তি করে খেয়েছেন অনেকেই। কিন্তু ‘এগ অয়েল’ (Egg oil) বা ডিমের কুসুম থেকে তৈরি তেলের কথা কি জানা আছে? অনেকের কাছেই এই নামটা একেবারে নতুন ঠেকতে পারে, তবে এর ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন গ্রিক পুরাণেও নাকি এই তেলের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে অবশ্য উন্নত প্রযুক্তির সাহায্যে ডিমের কুসুমের নির্যাস থেকে এই বিশেষ তেল তৈরি করা হয়। পরিমাণের দিক থেকে এই তেল বেশ মূল্যবান, কারণ মাত্র ১৫০ গ্রাম (৫ আউন্স) তেল তৈরি করতে প্রায় ৫০টি ডিমের কুসুমের প্রয়োজন হয়। ডিমের মতোই এর গুণাগুণও কিন্তু চমৎকার।

১) ত্বকের রুক্ষতা দূর করে ডিমের কুসুমের নির্যাস থেকে তৈরি হওয়ায় এই তেলে ভরপুর মাত্রায় থাকে স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানগুলো বিভিন্ন ধরনের চর্মরোগের হাত থেকে ত্বককে রক্ষা করে। শীত কিংবা গরমে—ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে এক স্বাভাবিক উজ্জ্বলতা ও মসৃণ ভাব ফিরিয়ে আনে এই তেল।

২) ব্রণ ও দাগছোপের ছুটি এগ অয়েলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। ফলে নিয়মিত ব্যবহারে ত্বকের জেদি দাগছোপ হালকা হতে শুরু করে। যাঁরা দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এই তেল বেশ কার্যকরী হতে পারে।

৩) চুলের যত্নে অব্যর্থ ত্বকের পাশাপাশি চুলের হরেক সমস্যায় এই তেল দারুণ কাজ দেয়। প্রথমে চুলের গোড়ায় ও স্ক্যাল্পে এই তেল ভালো করে মালিশ (ম্যাসাজ) করে নিন। এরপর গরম জলে একটি তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মাথা কিছুক্ষণ জড়িয়ে রাখুন। এই পদ্ধতিতে পরিচর্যা করলে খুশকির সমস্যা যেমন দূর হয়, তেমনই চুল পড়াও কমে। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেল।

৪) রক্ত সঞ্চালন বাড়ায় শরীরে বা মুখে এই তেল মালিশ করলে রক্ত সঞ্চালনের গতি ভালো হয়। আর রক্ত চলাচল ঠিকঠাক হলে ত্বকের ভেতরের জেল্লা বা গ্লো ডাবল হয়ে যায়।

৫) তারুণ্য ধরে রাখতে বয়সের ছাপ রুখে দিয়ে যৌবন ধরে রাখতে ডিমের কুসুমের তেল এক দারুণ দাওয়াই। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘B3’, ‘A’ এবং ‘E’। ফলে নিয়মিত এই তেল মালিশ করলে ত্বক ঝুলে পড়ে না, বরং কোষগুলো নতুন প্রাণ ফিরে পায়।

সবচেয়ে বড় সুবিধা: অনেকেরই মুরগির ডিম খেলে গায়ে অ্যালার্জি বা র‍্যাশ বের হয়। তবে নিশ্চিন্তে থাকুন, এই তেল ব্যবহারে সেই ভয় নেই। প্রক্রিয়াকরণের সময় এর অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায়, ফলে অ্যালার্জির সমস্যা থাকলেও এই তেল অনায়াসে ব্যবহার করা যায়।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন