AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Ranbir Kapoor Wedding: বিয়েতে আলিয়া-রণবীর কেমন পোশাকে সাজবেন? ডিজাইনারই বা কে?

Indian wedding Fashion: সূত্রের খবর অনুযায়ী, আলিয়ার হবু শাশুড়ি, নীতু কাপুর নিজে হাতে সব কিছু করছেন। পোশাক বাছাই থেকে শুরু জুয়েলারি পর্যন্ত।

Alia Bhatt-Ranbir Kapoor Wedding: বিয়েতে আলিয়া-রণবীর কেমন পোশাকে সাজবেন? ডিজাইনারই বা কে?
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 6:17 PM
Share

চলতি মাসের ১৪ তারিখে যে আলিয়া (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিয়ে, তা এখন কারোর কাছে অজানা নয়। তবে খবরটা কী ? সম্প্রতি জানা গিয়েছে, বিয়ের জন্য দুই পরিবারেই চলছে জোরকদমে প্রস্তুতি।

বলিউডের দুই তারকা অভিনেতা- অভিনেত্রীর বিয়েকে ঘিরে প্রতিটি খবর জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরাও। সূত্রের খবর অনুযায়ী, আলিয়ার হবু শাশুড়ি, নীতু কাপুর নিজে হাতে সব কিছু করছেন। পোশাক বাছাই থেকে শুরু জুয়েলারি পর্যন্ত। বলিউডের মেগাস্টারদের বিয়ে ঘিরে এমনিতেই কৌতূহলের শেষ নেই। কারণ ফ্যাশন আইকন হিসেবে দুই তারকা নিজেদের বিয়েতে পোষাকে কী চমক দিতে চলেছেন, তা দেখার ও জানারও ইচ্ছে দিন দিন বেড়েই চলেছে। তবে জানা গিয়েছে, ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার নয়া ডিজাইন কালেকশন থেকে বিয়ের পোশাক বেছে নিয়েছেন ইয়াদোঁ কি বারাত’ অভিনেত্রী। ৬ এপ্রিল মুম্বইয়ে ডিজাইনারের স্টোর থেকে আলিয়ার স্টাফরা বিয়ের পোশাক নিয়ে গিয়েছেন।

বিয়ের তারিখ

আগামী ১৭ এপ্রিল, চেম্বুরের আরকে হাউসে বেশ জমজমাট ও বিলাসবহুল বিয়ের আয়োজন করা হচ্ছে। চার দিন ধরে চলা উত্‍সবের আগে থেকেই চলবে পার্টি-মজা। আসলে ব্যাচেলর পার্টি থেকেই শুরু হবে বিবাহ আসর। জানা গিয়েছে, বিয়ের দিন ভারতীয় পোষাকই পরবেন। খাঁটি পঞ্জাবি মতে বিয়ে হওয়ার কথা শোনা গিয়েছে। তাই ঐতিহ্যবাহী লেহেঙ্গা-চোলি, শেরওয়ানি-চুরিদারেই নব দম্পতিকে দেখা যাবে। অন্যদিকে, কয়েকটি সূত্রের খবর, রণবীর কাপুরের ফ্ল্যাট কমপ্লেক্সের একটি ব্যাঙ্কোয়েট হল এক সপ্তাহের জন্য বুক করা হয়েছে। সেখানেও বিয়ের কিছু উত্‍সব পালন করার কথা ।

বিয়েতে উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও সদস্যরা। এছাড়া বিয়ের পর, তারকা দম্পতি মুম্বইয়ের একটি গুরুদ্বারে লঙ্গরও দেবেন বলে জানা গিয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে রণবীর ও আলিয়া একটি রিসেপশনের আয়োজন করেছেন, যেখানে উপস্থিত থাকবেন বলিউডের সব তারকারা।

আরও পড়ুন: Ranbir Kapoor-Alia Bhatt Wedding: বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে! রণবীর-আলিয়ার বিয়ের মেনুতে থাকছে দারুণ চমক

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া