AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরমে ফ্যাশনেবল থাকতে বেছে নিন বাহারি কাফতান

গরমের পোশাক হিসেবে কাফতান আদর্শ। হাঁটু পর্যন্ত ঝুল। কোমরের কাছে বেল্টের বদলে বাহারি দড়ির ব্যবস্থা থাকে। যা প্রয়োজন মতো ছোট, বড় করে নেওয়া যায়।

গরমে ফ্যাশনেবল থাকতে বেছে নিন বাহারি কাফতান
| Updated on: May 03, 2021 | 2:00 PM
Share

তাপমাত্রার পারদ প্রতিদিনই বাড়ছে। তার উপর রয়েছে করোনার আতঙ্ক। বাড়ির বাইরে প্রয়োজনে বেরতে হলে সব স্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজ করা। এই গরমে মাস্ক সারাক্ষণ পরে থাকা কষ্টের। কিন্তু ভাইরাস থেকে বাঁচতে সেই কষ্ট করতেই হবে। এই পরিস্থিতিতে পোশাক আরামদায়ক হলে গরম কম লাগবে। অন্তত পোশাক নিয়ে আপনাকে বেশি নাজেহাল হতে হবে না। গরমকে কাবু করতে মহিলারা বেছে নিতে পারেন কাফতান (Fashion)।

তথ্য বলছে, রাশিয়ায় প্রথম পুরুষের পোশাক হিসেবে কাফতান ব্যবহৃত হত। পুরুষের লম্বা স্যুট। কোমরের কাছে বাঁধা। মধ্য এশিয়াতেও ব্যবহার করা হত এই পোশাক। মরোক্কোতে আবার কাফতানকে বলা হত তকচিতা। লম্বা বেল্ট দিয়ে পরা হত সেই পোশাক। দক্ষিণ আফ্রিকাতে কাফতান জাতীয় পোশাক পুরুষ এবং মহিলারা পরতেন। সতেরোশো শতকের শেষে আঠারোশো শতকের শুরুতে কাফতান জাতীয় পোশাক ভারতে প্রথম আসে।

আরও পড়ুন, ফ্যাশনে কুর্তা, কেমন ভাবে সাজবেন শেখালেন করিশ্মা কাপুর!

গরমের পোশাক হিসেবে কাফতান আদর্শ। হাঁটু পর্যন্ত ঝুল। কোমরের কাছে বেল্টের বদলে বাহারি দড়ির ব্যবস্থা থাকে। যা প্রয়োজন মতো ছোট, বড় করে নেওয়া যায়। সিল্ক, সুতি এবং মিক্সড ফ্যাব্রিকে তৈরি কাতান বাজারে পাওয়া যায়। তবে গরমের কথা ভেবে সুতি বা খাদি জাতীয় ফ্যাব্রিকই বেছে নেওয়া ভাল। আবার ফুল লেন্থ কাফতানও পাওয়া যায়।

এছাড়া কাফতান কেনার আগে প্রিন্টের দিকে নজর দিন। যে কোনও প্যাস্টেল শেডের উপর ব্লক প্রিন্ট ভাল মানাবে। এছাড়া সুতোর কাজের ডিজাইনার কাফতানও পাওয়া যায়। বেছে নিন নিজের পছন্দ মতো। তবে পরার আগে আপনি কমফর্টেবল কি না, সেটা দেখে নিন। আরামদায়ক পোশাকই যে কোনও ফ্যাশনের শেষ কথা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?