AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেকড সুজি দিয়ে শুরু হোক রবিবারের সকাল! রেসিপিটা জেনে নিন

হেঁসেলে সবসময় মজুত থাকে এমন কিছু উপকরণ দিয়ে চটপট টিফিন বানিয়ে নিতে পারবেন, এমন রেসিপির সন্ধান দেওয়া রইল এখানে।

বেকড সুজি দিয়ে শুরু হোক রবিবারের সকাল! রেসিপিটা জেনে নিন
বেকড সুজির রেসিপিটি একঝলকে দেখে নিন...
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 8:13 AM
Share

রবিবার সকালে ব্রেকফাস্ট বা টিফিনে সুস্বাদু খাবারে পদ না থাকলে মন ভাল হয় না । ছুটির দিনগুলিতে রকমারি সুস্বাদু দেশি বা বিদেশি রান্না করতে ও খাওয়াতে মন্দ লাগে না। পাউরুটি, পাস্তা, নুডলস ছাড়াও ঘরোয়া উপকরণেই সুস্বাদু স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন। হেঁসেলে সবসময় মজুত থাকে এমন কিছু উপকরণ দিয়ে চটপট টিফিন বানিয়ে নিতে পারবেন, এমন রেসিপির সন্ধান দেওয়া রইল এখানে। স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপির জন্য আজ বানিয়ে ফেলুন বেকড সুজি।

বেকড সুজি বানাতে কী কী উপকরণ লাগবে, তা আগে দেখে নেওয়া যাক..

২ কাপ সুজি, ৪টি ডিম, ৩ টেবিল স্পুন বাটার, সাদা তেল ২ চা চামচ, রসুন আধ চা চামচ, আদা আধ চা চামচ, ক্যাপসিকাম আধ কাপ, গাজর এটি গ্রেট করা, টমেটো সস ২ টেবিল স্পুন, ধনেগুঁড়ো ১ চা চামচ, কসৌরি মেথি আধ চা চামচ, গোল মরিচ গুঁড়ো আধ চা চামচ, চিজ ৩ টেবিল স্পুন গ্রেট করা, দুধ আধ কাপ

আরও পড়ুন: Sattu protein shake: ছাতু দিয়ে বানান দুরন্ত স্বাদের প্রোটিন শেক!

কীভাবে বানাবেন

প্রথমে একটি গরম কড়াইয়ে সুজি নিয়ে হালকা ভেজে নিন। এবার একটি রইস কুকারে মাখন ও তেল গরম করে তাতে আদা-রসুনের পেস্ট দিয়ে অল্প নেড়ে, তাতে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজর পাতা দিয়ে রান্না করতে হবে। ভাজা হলে তাতে ডিম ও চিজ ছাড়া সব উপকরণ দিয়ে দিতে হবে ৫ মিনিট রান্না করার পর ফেটানো ডিম দিয়ে আবার ভাল করে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর তাতে গ্রেট করা চিজ ছড়িয়ে দিতে হবে। রান্না হলে কুকারের ঢাকনা আটকে রাখুন। ২০ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখতে হবে। সুজির মিশ্রণটি শক্ত হয়ে গেলে একটি বেকিং ট্রেতে নামিয়ে নিন। পরিবেশেনের আগে মাইক্রোওভেনে অল্প বেক করে নিন।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?