AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Desi Detox Drinks: গরমে আজও মা-ঠাকুমাদের ভরসা মৌরি-মিছরির জল, কাঠফাটা রোদে স্বস্তি দেবে এই দেশি ডিটক্স ওয়াটার

Fennel Seeds Water: আগেকার দিনে মা-ঠাকুমারা ডিটক্স ওয়াটার পান করতেন না। কিন্তু তাঁরা এমন কিছু পানীয়ের উপর জোর দিতেন, যা অনেক বেশি স্বাস্থ্যকর। তেমনই একটি পানীয় হল মৌরি মিছরির জল।

Desi Detox Drinks: গরমে আজও মা-ঠাকুমাদের ভরসা মৌরি-মিছরির জল, কাঠফাটা রোদে স্বস্তি দেবে এই দেশি ডিটক্স ওয়াটার
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 3:15 PM
Share

গরমে সুস্থ থাকার দাওয়াই হল হাইড্রেশন। শরীরকে সুস্থ রাখতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। দিনের শুরু থেকেই যদি হাইড্রেশনের উপর জোর দেওয়া হয়, তাহলে অনেক রোগের ঝুঁকি এড়ানো যায়। স্বাস্থ্যের যত্ন নিতে এখন অনেকেই ডিটক্স পানীয়ের উপর বেশি জোর দেন। শসা, লেবু, পুদিনার মতো বিভিন্ন ফল, সবজি দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পানীয় শরীরকে হাইড্রেটেড রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। কিন্তু যখন এই ডিটক্স পানীয়ের রমরমা ছিল না, তখন ভরসা ছিল দেশীয় পানীয়। আগেকার দিনে মা-ঠাকুমারা ডিটক্স ওয়াটার পান করতেন না। কিন্তু তাঁরা এমন কিছু পানীয়ের উপর জোর দিতেন, যা অনেক বেশি স্বাস্থ্যকর। তেমনই একটি পানীয় হল মৌরি মিছরির জল।

মৌরি মিছরির জল এক ধরনের দেশী ডিটক্স ওয়াটার। প্রাচীনকালের মতো আজও বহু মানুষের ভরসা এই ধরনের মৌরি ভেজানো জলেই। তাছাড়া আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, এই টোটকা গরমে দারুণ উপকারী। গ্রীষ্মের সকালে খালি পেটে মৌরি মিছরির জল পান করতে পারেন। এতে যেমন গরমে শরীর হাইড্রেটেড থাকে, তেমনই অনেক রোগের হাত থেকে মুক্তি দেয়। আগের দিন রাতে ১ চামচ মৌরি এবং ১ চামচ মিছরি এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে ওই জল ছেঁকে পান করুন।

সকালে খালি পেটে এই মৌরি মিছরির জল পান করলে এটি গরমে শরীরকে শীতল রাখতে সাহায্য করে। অন্যদিকে, এটি শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। রোগ মুক্ত জীবন কাটাতে আপনাকে মৌরি মিছরির জলে চুমুক দিতেই হবে। এটি শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। এই পানীয় রক্তকে পরিশুদ্ধ করতেও সাহায্য করে।

আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাহলে মৌরি মিছরির জল পান করতে পারেন। উচ্চ রক্তচাপের ব্যক্তিদের এই গরমের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে আপনি মৌরি মিছরির জল পান করতে পারেন। যাঁরা গরমে বদহজমের সমস্যায় ভোগেন, তাঁদের রোজ সকালে মৌরি মিছরির জল পান করা উচিত। এই পানীয় পেট ফোলা, গ্যাস, অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে। অর্থাৎ এই মৌরি মিছরির জল পান করলে আপনার পেটও ঠান্ডা থাকবে।

গরমের মরশুম ছাড়াও আপনি এই মৌরি মিছরির জল পান করতে পারেন। মহিলাদের শরীরের জন্য দারুণ কার্যকর এই পানীয়। ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি এই মৌরি মিছরির জল পান করতে পারেন। এই পানীয় পেশির ক্র্যাম্প থেকে আরাম দেয়। শুধু শরীরকে সুস্থ রাখতে নয়, ওজন কমাতেও সাহায্য করে এই মৌরি মিছরির জল। এই দেশি ডিটক্স পানীয় মেটাবলিজম হার বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। যাঁরা ক্যালোরি পোড়াতে চান, তাঁরা এই পানীয়তে চুমুক দিতে পারেন।

Follow Us
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?