AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Breakfast: আলু, বাদামের চিঁড়ের পোলাও আজও হিট জলখাবারে, আম-বাঙালির ক্লাসিক এই রেসিপি রইল আরও একবার

Breakfast Recipe: চিঁড়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিন। তবে এক্ষেত্রে শক্ত চিঁড়ি নিতে হবে

Bengali Breakfast: আলু, বাদামের চিঁড়ের পোলাও আজও হিট জলখাবারে, আম-বাঙালির ক্লাসিক এই রেসিপি রইল আরও একবার
চিঁড়ের পোলাও বানিয়ে নিন এই ভাবে
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 9:45 AM
Share

একটা সময় বাঙালি বাড়ির জলখাবারে খুবই জনপ্রিয় ছিল চিঁড়ের পোলাও।  আজকের পোহার সঙ্গে কিন্তু তার ফারাক রয়েছে। আলু, পেঁয়াজ, বাদাম আর নানা রকম সবজি দিয়ে বানানো হত চিঁড়ের পোলাও। এই পোলাওতে হলুদ মেশানো হত সেই সঙ্গে একটু ঘিও পড়ত। আর গাওয়া ঘি এর গন্ধে পোলাও খেতে হত ভীষণ সুস্বাদু। ওর মধ্যে কারিপাতা, কালো সরষে এসব ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়ত না। সন্ধ্যের জলখাবারে কিংবা রবিবারে এই পোলাওয়ের খুব কদর থাকত। টিফিন বাক্সে একদিন যদি রুটি-আলুভাজার পরিবর্তে এই পোলাও থাকত তাহলে নিজেকে রাজা মনে হত। বাড়িতে বানানো এগরোল, পরোটা, লুচি, ডিম-পাঁউরুটি, মুড়ি মাখা এসবের স্বাদই ছিল অন্যরকম। আর এই স্বাদের সঙ্গে পিৎজা, বার্গারের কোনও তুলনা হয় না।

চিঁড়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিন। তবে এক্ষেত্রে শক্ত চিঁড়ি নিতে হবে। মেশিনের পাতলা চিঁড়ে নিলে চলবে না। ধুয়ে খুব ভাল করে জল ঝারিয়ে নিতে হবে। আলু এবং গাজর ছোট কিউব করে কেটে নিন। ফুলকপি কেটে নিন টুকরো টুকরো করে। পেঁয়াজ স্লাইস করুন। কাঁচা লঙ্কা ফালি করে নিন। আদা মিহি করে কেটে নিন। বাদাম আগে থেকে ভেজে তুলে রাখুন।  কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে ওর মধ্যে গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ দিয়ে নেড়ে পেঁয়াজের স্লাইস দিন।

এরপর এর মধ্যে লঙ্কার কুচি দিয়ে আলু, গাজর, ফুলকপি, বিনস, কিশমিশ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিন। এবার তা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিন। এর মধ্যে চিঁড়ে দিয়ে সামান্য় মিষ্টি মিশিয়ে দিন। নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি চিঁড়ের পোলাও। একেবারে বাঙালি স্টাইলে। এই পোলাওতে ঝুরিভাজা কিংবা লেবুর রস কিন্তু ভুল করেও মেশাবেন না।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.