AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Detox water: রোজ সকালে খান এই ডিটক্স ড্রিংক, খেতেও ভাল আর শরীরও পুষ্টি পাবে….

Weight Loss Tips: ওজন কমাতে ভূমিকা রয়েছে ডিটক্স ওয়াটারের। এছাড়াও গরমের দিনে শরীরকে সতেজ রাখতেও কিন্তু সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। রোজ খেতে পারলে উপকার পাবেন।

Detox water: রোজ সকালে খান এই ডিটক্স ড্রিংক, খেতেও ভাল আর শরীরও পুষ্টি পাবে....
দেখে নিন কীভাবে ওজন ঝরাবেন
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 4:38 PM
Share

অনেকেরই ধারণা ডিটক্স ওয়াটার শুধুমাত্র ওজন কমানোর জন্যই খাওয়া হয়। তবে এঅ ধারণা কিন্তু ভুল। শরীর সুস্থ রাখতে এবং সঠিক ভাবে ডিটক্সিন করতেই কিন্তু এই ওয়াটার খাওয়ার কথা বলা হয়। বছরভর এই ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারলে খুবই ভাল। তেমনই গরমের দিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন এই ডিটক্স ড্রিংক। বিষয়টা রোগা কিংবা মোটা নয়- সুস্থ থাকাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। আর সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণের মধ্যে থাকলে শরীর ভাল থাকে। একই সঙ্গে নিয়ন্ত্রণে থাকে ডায়াবিটিসও। দিনের মধ্যে ১ লিটার ডিটক্স ওয়াটার যদি খেতে পারেন তাহলে তা কিন্তু শরীরের জন্য উপকারী।

ডিটক্স ওয়াটার আদতে কী?

ডিটক্স ওয়াটার হল ফ্রুট ইনফিউডস ওয়াটার। একটু বড় মুখওয়ালা কাঁচের জারের মধ্যে ফলের টুকরো দিয়ে জল ভরে রেখে দিন। অন্তত ৫ থেকে ৬ ঘন্টা তা ফ্রিজের মধ্যে রাখুন। শসা বা আপেল দিলে কিন্তু খোসা ছাড়াবেন না। সেই সঙ্গে লেবু স্লাইস করে ফেলে রাখুন। ভাল গন্ধের জন্য পুদিনা পাতাও দিতে পারেন। এভাবে জল রেখে দুদিন পর্যন্ত খেতে পারেন। ডিটক্স ওয়াটার খেলে যেমন শরীর-মন ভাল থাকে তেমনই কিন্তু শরীরের অতিরিক্ত মেদও ঝরে যায়।

ডিটক্স ওয়াটারের উপকারিতা-

*শরীরের প্রয়োজনীয় খনিজ আর মিনারেল আসে এই ডিটক্স ওয়াটার থেকে।

*শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখে।

*যাঁদের কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা রয়েছে তাঁরাও কিন্তু নিয়মিত ভাবে এই ডিটক্স ওয়াটার খেলে সমস্যার সমাধান হবে।

*ডিটক্স ওয়াটার আমাদের মেটাবলিক রেট বাড়িয়ে দেয়। ফলে খুব সহজেই ক্যালোরি ঝরে। আর ফল, শাকসবজি দেওয়া এই সব ডিটক্স ওয়াটার খেলে কিন্তু ইমিউনিটি বাড়ে।

*যাঁরা ইউরিন ইনফেকশনে প্রায়শই ভোগেন, তাঁরা যদি এই ডিটক্স ওয়াটার খেতে পারেন তাঁরা কিন্তু উপকার পাবেন। এতে ইউরিনও পরিষ্কার থাকে।

যে ভাবে বানাবেন এই ডিটক্স ওয়াটার- 

গ্রিন আপেলের স্লাইস- ৬ থেকে ৭ টুকরো

ধনেপাতা- ১০ টা

একটা গোটা শসা

২ টা পাতি লেবুর রস

আদার রস- ১ চামচ

যেভাবে বানাবেন 

শসা ভাল করে দুয়ে নিয়ে খোসা না ছাড়িয়েই কুরে নিন। এবার সবুজ আপেলের স্লাইস করে নিন। এবার ওর মধ্যে লেবুর রস, ধনেপাতা, আদার রস মিশিয়ে নিন। এবার শসার রসের সঙ্গে সামান্য জল মিশিয়ে বাকি উপকরণ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ৬ ঘন্টা রেখে তারপর খান। এই ডিটক্স ওয়াটারে কিন্তু ওজন ঝরে। সেই সঙ্গে ডায়াবিটিসও নিয়ন্ত্রণে রাখে।

Follow Us
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর
তৃণমূল ৬ হাজার দিলে, বিজেপি ১২০০০টাকা ভাতা দেবে: শুভেন্দু
তৃণমূল ৬ হাজার দিলে, বিজেপি ১২০০০টাকা ভাতা দেবে: শুভেন্দু
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও