AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Recipe: ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল চিকেনের রেসিপি! আজ রাতেই বানান মেথি মালাই চিকেন

অন্যান্য সময়ের থেকে শীতকালে তাজা শাক-সবজি পাওয়া যায়। আর সেই শাকের মধ্যে মেথি শাক অন্যতম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই শাক মোক্ষম দাওয়াই।

Chicken Recipe: ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল চিকেনের রেসিপি! আজ রাতেই বানান মেথি মালাই চিকেন
আজ রাতেই বানান মেথি মালাই চিকেন
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 9:41 AM
Share

চিকেনের রয়েছে হরেক রকমের পদ। দই, আদা রসুন বাটা আর সব মশলা দিয়ে কষিয়ে নানান স্বাদের রেসিপি তৈরি করতে জুড়ি নেই ভারতীয়দের (Indian Food)। রেস্তোরাঁ বা বাইরে গেলে চিকেন একটি স্পেশাল পদ (Chicken Recipe) তো থাকেই। এছাড়া ছুটির দিনে বা স্পেশাল কোনও দিনের জন্য বাড়িতে চিকেন বা মটনের পদ তো তৈরি হবেই। তবে মটনের থেকে চিকেনের পদ খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ। অন্যান্য সময়ের থেকে শীতকালে তাজা শাক-সবজি (Winter Food) পাওয়া যায়। আর সেই শাকের মধ্যে মেথি শাক অন্যতম। ডায়াবেটিস রোগীদের (Diabetes Patient) ক্ষেত্রে এই শাক মোক্ষম দাওয়াই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মেথি শাক (Methi) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতের মেনুতে চিকেন পদ রান্না করার ইচ্ছে হলে আজই বানিয়ে ফেলুন মেথি মালাই চিকেন (Methi malai chicken) । কীভাবে বানাবেন, কী কী উপকরণের প্রয়োজন তা এখানে জেনে নিন…

উপকরণ

১ কেজি চিকেন ১ আঁটি মেথিশাক ১৫০ গ্রাম টকদই ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো ৩ টেবিল চামচ বাটার /মাখন আধ কাপ ফ্রেশক্রিম আধ কাপ দুধ ২ টি মাঝারি পেঁয়াজ ২ টেবিল চামচ সাদা তেল স্বাদ মত নুন

পদ্ধতি

প্রথমে চিকেনটা টকদই, আদা-রসুন বাটা, গোলমরিচ, নুন দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। মেথি শাকের শুধু পাতাগুলো নিয়ে কুঁচিয়ে রাখুন। কড়াইতে সাদাতেল দিয়ে মেথি শাকটা মুচমুচে করে ভেজে তুলে রাখতে হবে। এবার বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো হাইফ্লেমে এপিঠ ওপিঠ ভেজে তুলে রাখতে হবে। ঐ বাটারেই পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা সোনালী করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিন। কিছুক্ষণ কষার পর ম্যারিনেট করার দই, নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। অল্প আঁচে কষে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মেথিশাক, ফ্রেশক্রিম, লিকুইড দুধ মিশিয়ে আরও কিছুটা সময় রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে আভেন বন্ধ করে দিন। ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে গরম গরম মেথি চিকেন কিন্তু দারুণ জমে যাবে।

আরও পড়ুন: Snacks Recipe: সন্ধ্যের আড্ডায় চা বা কফির সঙ্গে পরিবেশন করুন বাঙালির প্রিয় ফুলকপির সিঙ্গারা!

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?