AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Fryer Recipe: কোলেস্টেরল বেড়েছে? বিনা তেলে এয়ার ফ্রায়ারে বানান চিকেন টিক্কা

Without Oil Chicken Tikka: চিকেন পকোড়া থেকে ফিশ তন্দুরি, ফ্রেঞ্চ ফ্রাইস সব কিছুই বানানো যায় এয়ার ফ্রায়ারে। বৃষ্টির দিন বিকালে যদি চিকেন টিক্কা খাওয়ার মন চায়, তাহলেও আপনি সাহায্য নিতে পারেন এয়ার ফ্রায়ারের। বাড়িতে কীভাবে এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা বানাবেন, রইল টিপস।

Air Fryer Recipe: কোলেস্টেরল বেড়েছে? বিনা তেলে এয়ার ফ্রায়ারে বানান চিকেন টিক্কা
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 5:14 PM
Share

স্বাস্থ্য সচেতন বাঙালি হেঁশেলে জায়গা করে নিয়েছে এয়ার ফ্রায়ার। কম তেলে মুখরোচক খাবার সহজেই তৈরি করা যায় এয়ার ফ্রায়ারে। গ্যাসে ভাজাভুজি রান্না করলে যে পরিমাণ তেলের প্রয়োজন পড়ে, তার তিন ভাগের এক ভাগেই কাজ হয়ে যায় এয়ার ফ্রায়ারে। হাতে কম সময় থাকলেও কাজে আসতে পারে এয়ার ফ্রায়ার। ম্যারিনেট করে সময় সেট করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই স্ন্যাকস তৈরি। শুধু অল্প তেল ব্রাশ করে দিতে হয়। চিকেন পকোড়া থেকে ফিশ তন্দুরি, ফ্রেঞ্চ ফ্রাইস সব কিছুই বানানো যায় এয়ার ফ্রায়ারে। বৃষ্টির দিন বিকালে যদি চিকেন টিক্কা খাওয়ার মন চায়, তাহলেও আপনি সাহায্য নিতে পারেন এয়ার ফ্রায়ারের। বাড়িতে কীভাবে এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা বানাবেন, রইল টিপস।

এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা তৈরি করার জন্য প্রয়োজন উপকরণ:

৩৫০ গ্রাম বোনলেস চিকেন, কিউব আকারে কাটা ১টা পেঁয়াজ, কিউব আকারে কাটা লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম, ১/২ কাপ টক দই, ১ চামচ তেল, ১ চামচ আদা ও রসুন বাটা, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৩ চামচ বেসন, ১ চামচ ধনে পাতা কুচি, ১ চামচ গরম মশলা, ১ চামচ কসৌরি মেথি এবং স্বাদমতো নুন।

এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা তৈরি করার পদ্ধতি:

বেসনটা আপনাকে আগে শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে। এরপর টক দই, আদা ও রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, তেল, গরম মশলা, ধনে পাতা কুচি ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে বেসনটা মিশিয়ে দিন। শেষে এতে চিকেনের পিসগুলো মিশিয়ে দিন। মাংসটা খুব ভাল করে ম্যারিনেট করে রাখুন। এবার ম্যারিনেট করা মাংসটা ২০-৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

আধ ঘণ্টা পর ম্যারিনেট করা মাংসের সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকামের কিউব ভাল করে মিশিয়ে দিন। তারপর একটা সরু কাঠিতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও চিকেনের টুকরোগুলো গেঁথে দিন। এভাবে টিক্কাগুলো বানিয়ে নিন। এবার পালা এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা ভাজার।

২০০ ডিগ্রি সেলসিয়াসে ২ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিন। এবার চিকেন টিক্কার কাঠির উপর অল্প তেল ব্রাশ করে দিন। এবার সেগুলো এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে দিন। ১৫-২০ মিনিটের জন্য দিন। ব্যস কাজ শেষ। ২০ মিনিট পর এয়ার ফ্রায়ারের বের করুন চিকেন টিক্কা। পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন টিক্কা।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ