উৎসবের সবচেয়ে ভাল বিষয় হল খাদ্য। বিভিন্ন ধরনের খাবার খাওয়ার সুযোগ পাওয়া যায় উৎসবে। সে ক্রিসমাস হোক বা দুর্গাপুজো কিংবা মকর সংক্রান্তি বা পোঙ্গল। এ বছর সারা ভারতজুড়ে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উত্সব পালন করা হবে। মকর সংক্রান্তি উদযাপনের পাশাপাশি অন্যান্য আঞ্চলিক বৈচিত্রের সঙ্গে ফসল কাটার উৎসব মিলে যায়।
পঞ্জাবের লোহরি, তামিলনাড়ুর পোঙ্গল এবং অসমের ভোগালি বিহু হল ফসল কাটার উৎসব যা এই সময়ে হওয়া একটি ঋতুতে উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করে। আনন্দ উদযাপন করতে, বিভিন্ন খাবার প্রস্তুত করা হয় এই সময়। এমনই একটি খাবার হল লেমন রাইস, যা পোঙ্গলে রন্ধিত হয়।
দক্ষিণ ভারতে লেমন রাইসকে বলা হয় চিত্রান্না কিংবা নিম্মাকায়া। এই পদটি তৈরি করা যেমন সহজ তেমনই এটি খেতে সুস্বাদু। পোঙ্গল শুভ দিনে গরম গরম পরিবেশন করুন লেমন রাইস। আপনিও চাইলে এই মকর সংক্রান্তিতে লেমন রাইস তৈরি করতে পারেন বাড়িতেই। কীভাবে করবেন দেখে নিন…
লেমন রাইস তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ-
২ কাপ বাসমতি চাল
১ চামচ ছোলার ডাল
১ চামচ বিউলির ডাল
১/৪ চামচ হিং
১/৪ চামচ গোটা সর্ষে
১/৪ চামচ হলুদ গুঁড়ো
২ চামচ ঘি
২ লেবুর রস
স্বাদ অনুযায়ী লবণ
ড্রাই ফ্রুট গার্নিশের জন্য
লেমন রাইস তৈরি করার পদ্ধতি-
প্রথমে চালটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
১/৪ লিটার জলে চালটা সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ভাতটা আলাদা করে রাখুন।