Water Drink: ডিহাইড্রেশনের ফলে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে, সারাদিনে কতটা জল পান করবেন?
Water Drinks: বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এবং খাবার খাওয়ার কিছুক্ষণ পরে জল পান করা উচিত। তবে কোনও ব্যক্তির কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই জল পান করা উচিত। অনেকে মনে করেন, দাঁড়িয়ে জল পান করা উচিত নয়। কিন্তু, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি বসে বা দাঁড়িয়ে যে কোনও উপায়ে জল পান করতে পারেন। এতে কোনও ক্ষতি হয় না।

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। উত্তর ভারতে তো প্রচণ্ড গরমের ডিহাইড্রেশন এবং হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শরীরে জলের ঘাটতি হলেই ডিহাইড্রেশন এবং হিটস্ট্রোকের ঘটনা ঘটে। তাই শরীর হাইড্রেটেড রাখতে বেশি পরিমাণে জল খাওয়া জরুরি। তবে অতিরিক্ত জল খাওয়াও আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই দিনে কতটা জল খাওয়া উচিত, সেটা বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন।
দিনে কত জল পান করা উচিত?
দিল্লির বিশিষ্ট এক চিকিৎসক ডা. অজয় কুমার জানান, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে সাধারণত ৩৫ মিলি/শরীরের ওজনের জল পান করা উচিত। উদাহরণস্বরূপ, যদি আপনার ওজন ৬০ কেজি হয় তাহলে প্রায় ২১০০ মিলি জল খান। তবে যদি প্রচুর ব্যায়াম বা পরিশ্রম করেন এবং প্রচুর ঘাম বেরোয়, তাহলে এর অতিরিক্ত জল পান করতে হবে।
খাওয়ার পরে নাকি আগে জল পান করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এবং খাবার খাওয়ার কিছুক্ষণ পরে জল পান করা উচিত। তবে কোনও ব্যক্তির কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই জল পান করা উচিত। অনেকে মনে করেন, দাঁড়িয়ে জল পান করা উচিত নয়। কিন্তু, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি বসে বা দাঁড়িয়ে যে কোনও উপায়ে জল পান করতে পারেন। এতে কোনও ক্ষতি হয় না।
কীভাবে শরীরে জলের ঘাটতি কাটিয়ে উঠবেন?
সারাদিন প্রচুর পরিমাণে জল পান করুন। জলের সঙ্গে ওআরএস পাউডার মিশিয়ে বা নুন-চিনি মিশিয়ে পান করুন। বেশি পরিমাণে রসাল ফল ও সবজি খান।
