AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal News Updates: অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ল ‘অর্ণব’, শুরু তাণ্ডব

West bengal News Updates: অপরদিকে, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে কালীপুজোর পর।তবে ধাপে ধাপে নয়। একসঙ্গেই এই প্রার্থীর তালিকা প্রকাশ করতে চায় বিজেপি। ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়ে গিয়েছে বলে দাবি বিজেপির। সেই দিকেও নজর থাকবে। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও আবহাওয়ার দিকেও নজর থাকবে। কারণ ৬ ঘণ্টার মধ্যেই এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলায় বৃষ্টি হবে সেইটাও দেখা হবে।

West bengal News Updates: অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ল 'অর্ণব', শুরু তাণ্ডব
শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের দাপট
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 7:35 AM
Share

বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’ (Gaighata Encounter)। মৃত্যু হয়েছে ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসের। পুলিশের দাবি, গভীর রাতে প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় অভিযুক্ত। তারপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেইসময় পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের। নজর থাকবে সেই দিকে।

অপরদিকে, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে কালীপুজোর পর।তবে ধাপে ধাপে নয়। একসঙ্গেই এই প্রার্থীর তালিকা প্রকাশ করতে চায় বিজেপি। ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়ে গিয়েছে বলে দাবি বিজেপির। সেই দিকেও নজর থাকবে।

একই সঙ্গে ঘূর্ণিঝড় ও আবহাওয়ার দিকেও নজর থাকবে। কারণ ৬ ঘণ্টার মধ্যেই এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলায় বৃষ্টি হবে সেইটাও দেখা হবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Oct 2026 06:21 AM (IST)

    Cyclone Arnab: অন্ধ্র ও পুদুচেরির উপকূলের ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল শুরু, বাড়ছে বৃষ্টির দাপট

    • অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির উপকূলে ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের।
    • ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ প্রদেশ, ওড়িশা এবং পুদুচেরিতে বৃষ্টি হচ্ছে।
    • পুদুচেরিতে গাছও উপড়ে পড়ে।
    • বাংলায় উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বাংলায়ও বৃষ্টি শুরু হয়েছে।
  • 27 Oct 2026 08:45 PM (IST)

    সময়ের আগেই ল্যান্ডফল অর্ণবের

    গতি বাড়াচ্ছে সাইক্লোন। নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। আজ রাত ২টো থেকে ৪টের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা।

  • 27 Oct 2026 04:07 PM (IST)

    শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর আগে বিজেপি সদর দফতরে সুনীল বনসলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুরোভোটের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • 27 Oct 2026 01:57 PM (IST)

    ‘অর্ণব’-এর ভয়ঙ্কর রূপ, ল্যান্ডফলের আগে বাংলায় তৎপরতা

  • 27 Oct 2026 01:57 PM (IST)

    অর্ণবের ‘তাণ্ডব নৃত্য’ দেখুন….

  • 27 Oct 2026 01:56 PM (IST)

    ভয় বাড়াচ্ছে অর্ণব

    চোখের নিমেষে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

    মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়!

    আরও শক্তি বাড়বে কি? কাঁপছে পূর্ব উপকূল

    প্রবল দুর্যোগের ভয়ে অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা

    কাল দুপুরের আগে বিশাখাপত্তনমের দক্ষিণে ল্যান্ডফল

    অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

    ঘূর্ণিঝড়ের জেরে দেশে দুর্যোগের সপ্তাহ

    ১৬ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    আজ-কাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা

    কাল লাল সতর্কতা জারি বিশাখাপত্তনমে

  • 27 Oct 2026 01:10 PM (IST)

    বেহালায় নগ্ন করে ঘুরিয়েছিল প্রেমিক ও তাঁর বাবাকে, এবার প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ

    বেহালাকাণ্ডে অভিযুক্তদের এবার খালি গায়ে ঘোরাল পুলিশ। শুধু হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ। গত পরশু অর্থাৎ রবিবার বেহালার সরশুনা এলাকায় যুবতীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের সম্পর্ককে না মানতে পেরে প্রেমিক ও তার পরিবারকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। এবার তাঁদেরই খালি গায়ে ঘোরাল পুলিশ।

    বিস্তারিত পড়ুন: Behala Crime: বেহালায় নগ্ন করে ঘুরিয়েছিল প্রেমিক ও তাঁর বাবাকে, এবার প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ

  • 27 Oct 2026 11:13 AM (IST)

    প্রস্রাব পেয়েছে বলে নেমেছিলেন, গাড়ি থামাতেই গুলি, পুকুরে ঝাঁপ দিতে হয় পুলিশকে, ঠিক কীভাবে হল এনকাউন্টার?

    ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি ছক কষেছিলেন পালিয়ে যাওয়ার। সেই মতো চেষ্টাও করেছিলেন। শৌচালয়ে যাওয়ার নাম করে পুলিশের গাড়ি থেকে নামেন। অভিযোগ, আর তারপরই পুলিশেরই রিভলবার ছিনিয়ে নিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপরের দৃশ্যপট ঠিক যেন হিন্দি সিনেমার মতো। আত্মরক্ষার স্বার্থে পুলিশকে রীতিমতো ঝাঁপ দিতে হয়। আর তারপর পাল্টা গুলি ছোড়েন আধিকারিকরা। আর তাতেই মৃত্যু অভিযুক্তের। সোমবার গাইঘাটায় ধর্ষণে অভিযুক্তর এনকাউন্টারের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য,’দিনে জমা রাতে খরচ’।

    বিস্তারিত পড়ুন: Gaighata Encounter: প্রস্রাব পেয়েছে বলে নেমেছিলেন, গাড়ি থামাতেই গুলি, পুকুরে ঝাঁপ দিতে হয় পুলিশকে, ঠিক কীভাবে হল এনকাউন্টার?

  • 27 Oct 2026 11:11 AM (IST)

    আমি ভাবতে পারিনি দাদা এমন কাজ করবে: অভিযুক্তের ভাই

    অভিযুক্তের ভাই বলেন, “ও তো শুয়েছিল। পরের দিন সকালে পুলিশ এসে ওকে নিয়ে চলে গেল। আর কিছু বলতে পারব না। আর আমি শুনেছিলাম মেয়েটা এসে দাদার সঙ্গে ঝামেলা করত। আমার দাদা ওদের পরিবারে বলেছিল, কিন্তু মেয়েটা শোনেনি। পুলিশ আমাদের জানায়নি এনকাউন্টার হয়ে গেছে।” তিনি আরও বলেন, “এখন শুনলাম দাদার মৃতদেহ পড়ে আছে হাসপাতালে। শুনেছি পুলিশের নাকি বন্দুক কেড়ে নিয়েছিল। আমি ভাবতে পারিনি দাদা এমন কাজ করবে। আশপাশের লোকও আশ্চর্য হয়ে গিয়েছেন ওর ব্য়াপারে শুনে।”

  • 27 Oct 2026 11:03 AM (IST)

    মাত্র ৬ ঘণ্টায় ভয়ঙ্কর রূপ নিল ‘অর্ণব’! ল্যান্ডফলের আগেই বাংলায় জারি হয়ে গেল সতর্কতা

    ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab) চোখের নিমেষে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর শক্তি কি আরও বাড়বে? পূর্ব উপকূল জুড়ে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। সরাসরি বাংলায় না এলেও এই ঘূর্ণিঝড়ের আঁচ থেকে রেহাই পাচ্ছে না রাজ্য। হেমন্তের শুরুতে রাজ্যে ফের একদফা ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

Published On - Oct 27,2026 10:58 AM

Follow Us