AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala Crime: বেহালায় নগ্ন করে ঘুরিয়েছিল প্রেমিক ও তাঁর বাবাকে, এবার প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ

Kolkata news: গত পরশু অর্থাৎ রবিবার বেহালার সরশুনা এলাকায় যুবতীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের সম্পর্ককে না মানতে পেরে প্রেমিক ও তার পরিবারকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। এবার তাঁদেরই খালি গায়ে ঘোরাল পুলিশ।

Behala Crime: বেহালায় নগ্ন করে ঘুরিয়েছিল প্রেমিক ও তাঁর বাবাকে, এবার প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ
পুলিশ ঘোরাল অভিযুক্তদেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 12:28 PM
Share

সৌভিক সরকার ও সম্প্রীতি সিকদারের রিপোর্ট

কলকাতা: বেহালাকাণ্ডে অভিযুক্তদের এবার খালি গায়ে ঘোরাল পুলিশ। শুধু হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ। গত পরশু অর্থাৎ রবিবার বেহালার সরশুনা এলাকায় যুবতীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের সম্পর্ককে না মানতে পেরে প্রেমিক ও তার পরিবারকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। এবার তাঁদেরই খালি গায়ে ঘোরাল পুলিশ।

কী ঘটেছে?

গত ২৫ অক্টোবর ওই যুবক-যুবতী একান্তে বসেছিল। সেই সময় তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন প্রেমিকার পরিবারের লোকজন। এরপরই যুবককে ও তাঁর এক বন্ধুকে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা বলে অভিযোগ।

এরপর ডাকা হয় যুবকের বাবাকে। খবর পেয়ে প্রেমিকের বাবা সেখানে আসেন। অভিযোগ, তারপর তিনজনকে উলঙ্গ করে এলাকায় ঘোরায়। এমনকী, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। বাবাকে বলা হয়, ছেলেকে গুলি করতে, নাহলে নগ্ন করে হাঁটাতে। ভরা রাস্তায় তিনজন পুরুষকে এভাবে হাঁটানো হচ্ছে দেখে স্তম্ভিত হয়ে যান এলাকার বাসিন্দারা। খানিক বাদে উত্তেজিত জনতা চড়াও হয় মেয়েটির বাড়িতে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ আসে, ততক্ষণে মেয়ের বাবা ও বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। মেয়েটির মামাকে হাতেনাতে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা। তাঁকে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেই ঘটনাতেই আজ পুলিশ অভিযুক্তদের হাঁটাল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?