AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G-mail News: Gmail-এ স্টোরেজ ভরে যাচ্ছে? কয়েকটি সহজ উপায়েই খালি করুন জায়গা

ফোনে কোন অ্যাপ কতটা স্টোরেজ ব্যবহার করছে তা দেখতে Google One-এর Storage Manager ব্যবহার করা যায়। সেখানে জিমেইল (Gmail), গুগল (Google Drive), গুগল ফটো (Google Photos) থেকে অপ্রয়োজনীয় ফাইল বেছে নিয়ে মুছে ফেলা যায়।

G-mail News: Gmail-এ স্টোরেজ ভরে যাচ্ছে? কয়েকটি সহজ উপায়েই খালি করুন জায়গা
জিমেইলImage Credit: Tv9 Bangla
| Updated on: Aug 20, 2026 | 8:09 PM
Share

জি-মেইল (Gmail)-এর ইনবক্সে দিনের পর দিন জমতে থাকে পুরনো ই-মেইল, ছবি, ভিডিয়ো এবং নানা ধরনের ফাইলের অ্যাটাচমেন্ট। একটা সময় দেখা যায় গুগল অ্যাকাউন্ট (Google Account) স্টোরেজ প্রায় পূর্ণ। তখন শুধু জি-মেইল নয়, গুগল ড্রাইভ (Google Drive) এবং গুগল (Google Photos) ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। কারণ গুগল (Google) অ্যাকাউন্টের স্টোরেজ এই পরিষেবাগুলির মধ্যে ভাগ করা থাকে।

তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই অপ্রয়োজনীয় ফাইল ও ই-মেইল মুছে জিমেইলের স্টোরেজ অনেকটাই খালি করা সম্ভব।

প্রথমেই খুঁজে বার করুন বড় অ্যাটাচমেন্ট-

জি-মেইলের সার্চ বক্স ব্যবহার করে বড় ফাইল সহ ই-মেইল খুব সহজেই খুঁজে পাওয়া যায়। যেমন`has:attachment larger:10M`লিখে সার্চ করলে ১০ MB-এর বেশি আকারের অ্যাটাচমেন্ট থাকা ই-মেইলগুলি সামনে আসবে। প্রয়োজন না থাকলে সেগুলি মুছে ফেলা যায়।

পুরনো ও অপ্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলুন-

বছরের পর বছর জমে থাকা প্রচুর বিজ্ঞাপন, পুরনো নোটিফিকেশনও স্টোরেজ দখল করতে পারে। প্রয়োজন নেই এমন মেইলগুলি বেছে নিয়ে ডিলিট করুন।

Trash ও Spam খালি করতে ভুলবেন না

শুধু ই-মেইল ডিলিট করলেই সবসময় সঙ্গে সঙ্গে স্টোরেজ খালি হয় না। ট্রাস (Trash) এবং স্প্যাম (Spam)-এ থাকা ফাইলও স্টোরেজ ফুল করে দিতে পারে। তাই এগুলো খালি করুন।

গুগল ওয়ান স্টোরেজ (Google One Storage Manager) ব্যবহার করুন

ফোনে কোন অ্যাপ কতটা স্টোরেজ ব্যবহার করছে তা দেখতে Google One-এর Storage Manager ব্যবহার করা যায়। সেখানে জিমেইল (Gmail), গুগল (Google Drive), গুগল ফটো (Google Photos) থেকে অপ্রয়োজনীয় ফাইল বেছে নিয়ে মুছে ফেলা যায়।

Follow Us