AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea without sugar: চিনি ছাড়াই চা হবে মিষ্টি! ফোটানোর সময় ফেলে দিন এই একটি জিনিস

Diabetes friendly tea: স্বাস্থ্য সচেতনতা বা ডায়াবেটিসের ভয়ে ইদানীং অনেকেই প্রিয় চা থেকে চিনি ছেঁটে ফেলছেন। আর 'লিকার' বা ফিকে স্বাদের চা খেয়ে মন ভরছে না লিকার-প্রেমীদেরও। কিন্তু জানেন কি, চিনি না দিয়েও চাকে প্রাকৃতিক উপায়ে মিষ্টতায় ভরিয়ে তোলা সম্ভব? তার জন্য চা পাতা ফোটানোর সময় শুধু মিশিয়ে নিতে হবে একটি বিশেষ প্রাকৃতিক উপাদান।

Tea without sugar: চিনি ছাড়াই চা হবে মিষ্টি! ফোটানোর সময় ফেলে দিন এই একটি জিনিস
| Updated on: Aug 25, 2026 | 3:10 PM
Share

সকাল কিংবা বিকেলের এক কাপ গরম চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। কিন্তু স্বাস্থ্য সচেতনতা বা ডায়াবেটিসের ভয়ে ইদানীং অনেকেই প্রিয় চা থেকে চিনি ছেঁটে ফেলছেন। আর ‘লিকার’ বা ফিকে স্বাদের চা খেয়ে মন ভরছে না লিকার-প্রেমীদেরও। কিন্তু জানেন কি, চিনি না দিয়েও চাকে প্রাকৃতিক উপায়ে মিষ্টতায় ভরিয়ে তোলা সম্ভব? তার জন্য চা পাতা ফোটানোর সময় শুধু মিশিয়ে নিতে হবে একটি বিশেষ প্রাকৃতিক উপাদান।

চিনির দাম এখন এই মুহূর্তে আকাশছোঁয়া। তাই রান্নাঘরে চিনির খরচা কমাতে চায়ের ব্য়াপারে একটু কাট-ছাঁট চলতেই পারে। তবে মিষ্টি ছাড়া অনেকেই পছন্দ করেন না চা। তাই চায়ে মিষ্টি আনতে নিচের উপাদান গুলো ব্যবহার করতেই পারেন।

১. মৌরি (Fennel Seeds): চা পাতা ফোটানোর সময় এক চিমটে মৌরি ফেলে দিলে চায়ে চমৎকার একটি প্রাকৃতিক মিষ্টি ভাব ও সতেজ সুবাস আসে। হজমের জন্যও এটি দারুণ উপকারী।

২. যষ্টিমধু (Licorice): ফুটন্ত জলে সামান্য যষ্টিমধুর টুকরো বা গুঁড়ো মিশিয়ে দিলে তা চায়ের মিষ্টি ভাব বাড়ানোর পাশাপাশি গলা ব্যথা ও কাশির সমস্যায় দারুণ কাজ দেয়।

৩. দারুচিনি ও এলাচ: জল ফোটানোর সময় একটু দারুচিনি বা এলাচ গুঁড়ো করে দিলে চায়ের মিষ্টি গন্ধ ও হালকা প্রাকৃতিক স্বাদ পাওয়া যায়।

তাহলে আর চিনি নিয়ে চিন্তা কেন? কাল থেকেই মিষ্টি চায়ের কাপে চুমুক দিন একদম অপরাধবোধ ছাড়াই!

Follow Us