AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সব খেয়েও কীভাবে ফিট রানি? কারণ সকালের এই দুই অভ্যাস

রানি মুখোপাধ্যায় শরীরচর্চার ক্ষেত্রে বরাবরই শৃঙ্খলায় বিশ্বাস করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর দিন শুরু হয় এক বিশেষ নিয়মে। তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর ইয়োগা ম্যাট বিছিয়ে ফেলেন। অভিনেত্রীর কথায়, "আমার সকালের রুটিনে কোনো নড়চড় হয় না।

সব খেয়েও কীভাবে ফিট রানি? কারণ সকালের এই দুই অভ্যাস
Image Credit: wikipedia
| Updated on: Mar 19, 2026 | 7:04 PM
Share

চল্লিশের কোঠা পার করলেই অনেক মহিলার মনে হয় শরীরের জৌলুস বুঝি ফিকে হতে শুরু করেছে। কিন্তু এই ধারণা যে কতটা ভুল, তা বারবার প্রমাণ করে দিয়েছেন বলিউডের অন্যতম প্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বয়স বাড়লেও তাঁকে দেখলে বোঝার উপায় নেই যে সময়ের চাকা কতটা পথ পেরিয়ে গিয়েছে। কোনও কৃত্রিম পদ্ধতি বা কঠিন ডায়েট নয়, বরং অত্যন্ত ঘরোয়া আর সাধারণ কিছু অভ্যাসেই নিজেকে আজও সতেজ রেখেছেন তিনি। মধ্যবয়সেও কীভাবে এমন ফিট থাকা সম্ভব, তার হদিশ দিলেন অভিনেত্রী নিজেই।

রানি মুখোপাধ্যায় শরীরচর্চার ক্ষেত্রে বরাবরই শৃঙ্খলায় বিশ্বাস করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর দিন শুরু হয় এক বিশেষ নিয়মে। তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর ইয়োগা ম্যাট বিছিয়ে ফেলেন। অভিনেত্রীর কথায়, “আমার সকালের রুটিনে কোনও নড়চড় হয় না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি যোগাসন আর সূর্য নমস্কার শুরু করি। এটা আমার কাছে প্রাত্যহিক প্রার্থনার মতো গুরুত্বপূর্ণ।” চিকিৎসকদের মতে, নিয়মিত সূর্য নমস্কার কেবল শরীরের নমনীয়তা বজায় রাখে না, বরং মানসিক প্রশান্তি এবং হরমোনের ভারসাম্য রক্ষাতেও সাহায্য করে।

বাঙালি মানেই কি ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাওয়া? রানি কিন্তু ডায়েট নিয়ে খুব একটা কড়াকড়ি করেন না। তিনি সব ধরনের খাবারই খান, তবে তাঁর মূল মন্ত্র হল ‘পরিমিতিবোধ’। অভিনেত্রী মনে করেন, ১০-১৫ বছর আগে তিনি যতটা খাবার অনায়াসেই খেয়ে ফেলতেন, এখন ঠিক ততটা খাওয়া শরীরের জন্য ঠিক নয়। তাই সব কিছু খেলেও পরিমাণ কমিয়ে পুষ্টির ভারসাম্য বজায় রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। বিশেষ করে ঘরের তৈরি টাটকা খাবারের ওপরই সবচেয়ে বেশি ভরসা করেন তিনি।

গ্ল্যামার জগতের মানুষ হয়েও দামী প্রসাধনীর চেয়ে রানির বেশি পছন্দ খাঁটি নারকেল তেল। মহারাষ্ট্রের জলহাওয়ায় বড় হয়ে ওঠার কারণে তিনি মনে করেন, সামুদ্রিক আর্দ্রতায় নারকেল তেল ত্বকের জন্য শ্রেষ্ঠ। রাতে ঘুমোনোর আগে বা স্নানের পরে নারকেল তেলের ব্যবহারই তাঁর ত্বকের স্বাভাবিক জেল্লা ধরে রাখার গোপন অস্ত্র। স্বাস্থ্যচর্চা থেকে ত্বকচর্চা— সব ক্ষেত্রেই তিনি জটিলতা এড়িয়ে স্বাভাবিক নিয়ম মেনে চলতেই ভালোবাসেন।

জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানোর চেয়েও যে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর নিয়ম মেনে চলা বেশি কার্যকরী, রানিই তার শ্রেষ্ঠ উদাহরণ। নিজের শরীরকে চেনা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াই রানির এই চিরতরুণ থাকার আসল রহস্য। তাঁর এই ডিসিপ্লিনড লাইফস্টাইল যে কোনও মহিলার জন্যই অনুপ্রেরণা।

Follow Us