AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাইক নিয়ে পাহাড় যাওয়ার আগে মাথায় রাখুন এই ৮ বিষয়

সমতলে বাইক চালানো আর পাহাড়ের খাড়া চড়াই-উতরাইয়ে হ্যান্ডেল ধরা, দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। পাহাড়ি রাস্তায় সামান্য অসাবধানতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাই বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকলে রওনা হওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৮টি অত্যন্ত জরুরি বিষয়।

| Updated on: Jun 30, 2026 | 7:14 PM
Share
 পাহাড়ে যাওয়ার অন্তত ৩-৪ দিন আগে নিজের বাইকটি কোনও দক্ষ মেকানিককে দিয়ে সম্পূর্ণ সার্ভিসিং করিয়ে নিন। চড়াই রাস্তায় ইঞ্জিনের ওপর মারাত্মক চাপ পড়ে, তাই ইঞ্জিন অয়েল বদলে নেওয়া বাধ্যতামূলক। এছাড়া ব্রেক প্যাড, ক্লাচ কেবল, চেইন সেট এবং স্পার্ক প্লাগ ভালো করে পরীক্ষা করিয়ে নিন।

1 / 8
পাহাড়ি রাস্তার গ্রিপ ভালো হওয়া জরুরি। যদি বাইকের টায়ারের থ্রেড বা খাঁজ ক্ষয়ে গিয়ে থাকে, তবে সফরের আগেই টায়ার বদলে ফেলুন। পাহাড়ে অতিরিক্ত হাওয়া বা কম হাওয়া— দুটোই বিপজ্জনক। পাহাড়ি রাস্তায় রাইড করার সময় ম্যানুফ্যাকচারারের নির্দেশিত টায়ার প্রেসার বজায় রাখুন।

2 / 8
পাহাড়ে যেকোনও সময় হুট করে কুয়াশা নামতে পারে বা বৃষ্টি শুরু হতে পারে। তাই বাইকের হেডলাইট, ইন্ডিকেটর এবং পাস-লাইট যেন একদম ঠিকঠাক থাকে। পাহাড়ি বাঁকগুলোতে (Blind Turns) হর্ন দেওয়া বাধ্যতামূলক, তাই জোরালো ও সচল হর্ন থাকা অত্যন্ত জরুরি। প্রয়োজনে অতিরিক্ত ফগ লাইট লাগিয়ে নিতে পারেন।

3 / 8
পাহাড়ের নির্জন রাস্তায় মেকানিক পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই নিজের সঙ্গে একটি পাংচার কিট, মিনি এয়ার পাম্প, অতিরিক্ত ক্লাচ কেবল, ব্রেক কেবল এবং একটি স্পার্ক প্লাগ অবশ্যই রাখুন। এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, সেই প্রাথমিক কাজগুলো রওনা হওয়ার আগে নিজেই একটু শিখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

4 / 8
রওনা দেওয়ার আগে আপনি যে রুটে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন এবং কোথাও ধস (Landslide) নেমে রাস্তা বন্ধ আছে কি না, তা স্থানীয় সংবাদ বা সোশ্যাল মিডিয়া মারফত জেনে নিন। বর্ষাকালে বা অতিরিক্ত বরফ পড়ার মরশুমে পাহাড়ে বাইক রাইডিং যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।

5 / 8
পাহাড়ে স্টাইলের চেয়ে সুরক্ষাকে বেশি প্রাধান্য দিন। একটি ভালো মানের ফুল-ফেস হেলমেট, রাইডিং জ্যাকেট, গ্লাভস এবং নি-গার্ড (Knee Guard) ব্যবহার করুন। পাহাড়ের আবহাওয়া দ্রুত বদলায়, তাই নিজের রাইডিং গিয়ারের সঙ্গে একটি ভালো রেনকোট এবং ওয়াটারপ্রুফ শু-কভার সঙ্গে রাখতে ভুলবেন না।

6 / 8
 বাইকের সমস্ত বৈধ কাগজ যেমন— আরসি বুক (RC), ইনসিওরেন্স, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (PUC) এবং আপনার ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন। লাদাখ, অরুণাচল বা সিকিমের মতো বেশ কিছু পাহাড়ি সীমান্ত এলাকায় যাওয়ার জন্য বিশেষ ইনার লাইন পারমিট (ILP) লাগে, সেগুলো আগে থেকেই অনলাইন বা অফলাইনে সংগ্রহ করে রাখুন।

7 / 8
পাহাড়ে সবসময় ‘লেন ড্রাইভিং’ মেনে চলুন। ওভারটেক করার সময় তাড়াহুড়ো করবেন না এবং বাঁকের মুখে ভুলেও অন্য লেনে গাড়ি ঢুকিয়ে দেবেন না। মনে রাখবেন, গন্তব্যে পৌঁছনোর আনন্দের চেয়ে সুরক্ষিতভাবে ফিরে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

8 / 8
Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি

পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা

হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ

সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের

'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী

উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী

ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা

দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..

এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের

ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো