Recipe: তেঁতো নয়, খেতে ভালো, চটপটে করলার কোফতা
মোটামুটি ছানার কোফতা বা আমিষ কোফতাই আমরা বেশিরভাগ রান্না করে থাকি। কিন্তু মা-ঠাকুরমাদের হেঁসেলে রয়েছে করলা কোফতার দারুণ রেসিপি।

মোটামুটি ছানার কোফতা বা আমিষ কোফতাই আমরা বেশিরভাগ রান্না করে থাকি। কিন্তু মা-ঠাকুরমাদের হেঁসেলে রয়েছে করলা কোফতার দারুণ রেসিপি। ভাবছেন তেঁতো হবে? একেবারেই নয়। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই কোফতা। রইল রেসিপি
যা যা লাগবে–
করলা ৫ টি, জিরে ১ চামচ, আমচুর ২ টি, শুকনো লঙ্কা ২ টি, ধনে গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, নুন পরিমাণমতো, গরম মশলা গুঁড়ো ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো
তৈরি করুন এভাবে–
করলা কেনার সময় বড়ো সাইজের করলা কিনতে হবে। করলার গা ছেঁটে সমান করে নিন। তারপর পেটের একদিকে চিরে সমস্ত বিচি বের করে নিন। শাঁসটা সব মশলার সঙ্গে বেটে নিয়ে গরম মশলার সঙ্গে নুন দিয়ে পুর তৈরি করে করলার খোলের মধ্যে পুরে সুতো দিয়ে বেঁধে দিন। তারপর কড়াইতে দিয়ে ওই করলা লাল করে ভেজে নামিয়ে পরিবেশন করুন।
তথ্যসূত্র- বেণুদির হাজার রান্না
