Ubtan for Glowing Skin: ফেব্রুয়ারির শেষেই পারদ ছুঁয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসে, ত্বক বাঁচাতে এখন থেকেই করুন উবটান
Skin care tips: উবটান হল ঘরোয়া পদ্ধতিতে ট্যান তোলা। সহজ ভাষায় বলতে গেলে উবটান এক ধরনের প্যাক। সাধারণত দুধ, বেসন বা চালেরগুঁড়ো এবং হলুদ মিশিয়ে এই প্যাক তৈরি করা হয়। এর আবির্ভাব কিন্তু একেবারে প্রাচীনকালে বৈদিক যুগে

আবহাওয়ার পরিবর্তে শরীরের পাশাপাশি ত্বকেরও দফারফা। শীতে ত্বক এমনিই শুষ্ক থাকে। সেই সঙ্গে চামড়া কুঁচকে যায়, শুষ্ক মলিন হয়ে যায়। ফাল্গুনের শুরুতে হঠাৎ করেই চড়চড়িয়ে বেড়েছে পারদ। দোসর দূষণ। কালো ধোঁওয়া, ধুলো এসব মুখের ক্রিমের আস্তরণের উপর চেপে বসছে। ফুলে মুখে অনেক বেশি কালি পড়ছে। হাওয়া চলাচলের কোনও রকম সুযোগ থাকে না। এতে যেন ত্বক আরও বেশি বুড়িয়ে যায়। এখন থেকেই ত্বকের যত্ন না নিলে ট্যান পড়তে বাধ্য। সদ্য সব স্কুলের পরীক্ষা শেষ হয়েছে। আর তাই অনেকেই ঘুরতে বেরিয়েছেন। সেই তালিকায় পাহাড় থেকে সমুদ্র কী নেই। তবে সমুদ্রের ধারে গেলে ট্যান পড়ে অনেক বেশি। আর রোজ অফিস থেকে বাড়ি ফিরে ঠিকমতো মুখ না ধুলে সেখান থেকেও ট্যান পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই এখন থেকে বাড়িতেই করুন উবটান। তাহলে পার্লারে আর অতিরিক্ত খরচ হবে না।
উবটান হল ঘরোয়া পদ্ধতিতে ট্যান তোলা। সহজ ভাষায় বলতে গেলে উবটান এক ধরনের প্যাক। সাধারণত দুধ, বেসন বা চালেরগুঁড়ো এবং হলুদ মিশিয়ে এই প্যাক তৈরি করা হয়। এর আবির্ভাব কিন্তু একেবারে প্রাচীনকালে বৈদিক যুগে। মনে করা হয় বৈদিক যুগের চিকিৎসকরা বিভিন্ন ধরনের সমস্যায় এই উবটান ব্যবহার করার পরামর্শ দিতেন। ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি ত্বকের দাগ-ছোপ দূর করতে এবং ত্বকের অন্যান্য সমস্যা কমাতেও উবটান দারুণ কার্যকরী। তবে আজকাল দুধ, বেসনের সীমা ছাড়িয়ে নানা ধরনের প্রাকৃতিক উপাদান দিয়েও তৈরি করা হয় উবটান।
বাজারে বিভিন্ন কোম্পানির উবটাট্যানিং দূর করতে টম্যাটো খুবই উপকারী। এছাড়া টম্যাটো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের রন্ধ্র ছোট করতেও সাহায্য করে। যে কোনও ধরনের ত্বকের জন্যই টম্যাটো খুব ভাল। ৪-৫ টা পাকা টম্যাটো কুচি করে কেটে ম্যাশ করে নিন। এবার এতে ৪-৫ টেবলচামচ টকদই, ১-২ টেবলচামচ মধু, ২-৩ টেবলচামচ ওটমিল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটি পুরো শরীরে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। খানিকটা শুকিয়ে এলে সামান্য তেল ব্যবহার করে ঘষে তুলে ফেলুন। একবার ব্যবহার করলেই দেখবেন, ত্বকের পোড়াভাব অনেকটাই দূর হবে।ন পাওয়া গেলেও, তা খুব একটা পকেটফ্রেন্ডলি নয়। তার চাইতে বাড়িতেই বানিয়ে নিন সেই সব প্যাক।
একই ভাবে আলু, চালগুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন এই প্যাক। সঙ্গে টকদই, লেবুর রস মেশালে আরও ভাল কাজ হবে
