AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুয়ারে ব্যাঙ্ক! চাইলে ঘরে বসেই মিলবে ২০,০০০ টাকা

কেমন হয়, যদি ব্যাঙ্ক  আপনার বাড়িতে এসে দিয়ে যায় টাকা। এ বার সেই পরিষেবা দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

দুয়ারে ব্যাঙ্ক! চাইলে ঘরে বসেই মিলবে ২০,০০০ টাকা
ফাইল চিত্র
| Updated on: Feb 15, 2021 | 7:29 PM
Share

কলকাতা: নগদ দরকার, এটিএমে যাবেন! আর যদি যেতে ইচ্ছে না করে। কেমন হয়, যদি ব্যাঙ্ক  আপনার বাড়িতে এসে দিয়ে যায় টাকা। এ বার সেই পরিষেবা দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার মাধ্যমে ঘরে বসেই আপনার হাতের মুঠোয় টাকা জমা করা, টাকা তোলা, জীবন শংসাপত্র জমা করা, কেওয়াইসি করা থেকে একাধিক সুবিধা পেতে পারেন।

কীভাবে এই পরিষেবা পাবেন?

এই পরিষেবার জন্য ১৮০০ ১০৩৭ ১৮৮ টোল ফ্রি নম্বর চালু করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এছাড়াও www.psbdsb.in ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এই পদ্ধতিতে আবেদন করলে কোনও এক ‘ডোর স্টেপ ব্যাঙ্কিং’ এজেন্ট বাড়ি এসে পরিষেবা দিয়ে যাবে। এ ছাড়া ডিএসবি মোবাইল অ্যাপের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যাবে।

কারা পাবেন এই সুবিধা?

স্টেট ব্যাঙ্কের ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন ৭০ উর্ধ্ব ব্যক্তিরা। এ ছাড়া যাঁদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে, তাঁরা এই পরিষেবার সুবিধা পেতে পারেন। তবে এই সুবিধা পেতে হলে গুনতে হবে টাকা। এই পরিষেবার মাধ্যমে নগদ সংক্রান্ত কোনও কাজ করতে হলে প্রতি লেনদেনে পরিষেবা মূল্য দিতে হবে ১০০ টাকা। নগদ লেনদেন ছাড়া ব্যাঙ্কের অন্য়ান্য কাজ করতে হলে খরচ হবে ৬০ টাকা।

আরও পড়ুন: গ্যাসে ভর্তুকি পেতে থাকতে হবে আধার লিঙ্ক, কীভাবে করবেন?

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...