AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ancient Indian cooling method without AC: এসি লাগবেই না! ৩ হাজার বছরের পুরনো ভারতীয় পদ্ধতিতেই ঘর থাকবে হিমশীতল!

Terracotta cooling technology for homes:পোড়ামাটি বা টেরাকোটা (Terracotta) ব্যবহার করে ঘর ঠান্ডা রাখার ৩ হাজার বছরের পুরনো এক ভারতীয় পদ্ধতি ফের চর্চায় এসেছে। সিন্ধু সভ্যতার এই প্রাচীন প্রযুক্তিতে কোনও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হচ্ছে। কেমন করে চলে এই পদ্ধতি?

| Updated on: Apr 29, 2026 | 11:39 AM
Share
প্রবল দাবদাহে যখন এসি-র বিল আকাশ ছুঁতে চলেছে, ঠিক তখনই ত্রাতা হয়ে সামনে এল ৩ হাজার বছরের পুরনো প্রযুক্তি। সিন্ধু সভ্যতার সেই প্রাচীন ঘরানাতেই এবার লুকিয়ে রয়েছে ঘর ঠান্ডা রাখার মহৌষধ। পোড়ামাটির ব্যবহারে বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিক উপায়ে হিমশীতল থাকবে আপনার ঘর। Gemini AI

1 / 8
খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে সিন্ধু সভ্যতার মানুষরা ঘর ঠান্ডা রাখতে পোড়ামাটির পাত্র ব্যবহার করতেন। ব্রোঞ্জ যুগের সেই মানুষরা জানতেন কীভাবে মাটির সচ্ছিদ্র ধর্মকে কাজে লাগিয়ে তাপ নিয়ন্ত্রণ করা যায়। হাজার বছর ধরে ভারতীয় গৃহস্থালিতে জল ঠান্ডা রাখতে এই টেরাকোটা বা পোড়ামাটির পাত্রই ছিল প্রধান ভরসা। Gemini AI

2 / 8
টেরাকোটার শীতলীকরণের মূল রহস্য লুকিয়ে রয়েছে এর অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র ছিদ্রে। এই ছিদ্র দিয়ে জল চুইয়ে যখন বাইরে আসে এবং বাষ্পীভূত হয়, তখন তা চারপাশের তাপমাত্রা শুষে নেয়। ঠিক যেমন ঘামের মাধ্যমে মানুষের শরীর ঠান্ডা হয়, অনেকটা সেই পদ্ধতিতেই কাজ করে এই প্রাচীন প্রযুক্তি। Gemini AI

3 / 8
পুরনো সেই ঐতিহ্যকে বর্তমানে নতুন রূপে ফিরিয়ে আনছেন আধুনিক স্থপতিরা। ইটের বদলে ছাদে এবং দেওয়ালে ব্যবহার করা হচ্ছে মাটির তৈরি বিশেষ ধরণের প্যানেল ও পাত্র। পরিবেশবান্ধব এই নির্মাণশৈলী বর্তমানে বড় বড় ইমারত থেকে শুরু করে সাধারণ বাড়িতেও জনপ্রিয়তা পাচ্ছে। Gemini AI

4 / 8
ছাদ ঢালাইয়ের সময় এখন ব্যবহার করা হচ্ছে ‘ফিলার স্ল্যাব’ (Filler Slab) নামক এক বিশেষ কৌশল। এখানে কনক্রিটের ভেতর উল্টো করে বসিয়ে দেওয়া হচ্ছে টেরাকোটার ছোট ছোট পাত্র। এর ফলে ছাদের ভেতর ছোট ছোট বায়ুকোষ তৈরি হয়, যা বাইরের তাপকে ভেতরে ঢুকতে বাধা দেয়। Gemini AI

5 / 8
গবেষণায় দেখা গিয়েছে, এই পদ্ধতিতে তৈরি ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় অনেকটা কম থাকে। প্রাকৃতিক উপায়েই ঘরের গরম ভাব প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হচ্ছে। ফলে কাঠফাটা দুপুরেও ঘরের ভেতরে এক স্নিগ্ধ ও আরামদায়ক পরিবেশ অনুভূত হয় । Gemini AI

6 / 8
এই প্রযুক্তি ব্যবহারে ঘরে এসির ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনই সাশ্রয় হবে মোটা অঙ্কের ইলেকট্রিক বিল। যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি, তাই কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও কম খরচে এটি বর্তমানে এক আদর্শ সমাধান। Gemini AI

7 / 8
টেরাকোটা আসলে কী? ইতালীয় শব্দ ‘টেরাকোটা’ (Terracotta)-র আক্ষরিক অর্থ হল ‘পোড়ানো মাটি’। সাধারণত ৬০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাটিকে পুড়িয়ে এটি তৈরি করা হয়। মাটির আয়রন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একে আকর্ষণীয় লালচে-বাদামি রঙ দেয়, যা গ্রীষ্মপ্রধান দেশে ঘরকে প্রাকৃতিকভাবে শীতল রাখে। Gemini AI

8 / 8
Follow Us