১ এপ্রিল থেকে দাম বাড়ছে গাড়ির, কোন গাড়ি আপনার হাতের নাগালে ?
Car Price Hike : ১ এপ্রিল থেকেই শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এর মধ্যেই বেশ কিছু গাড়ির কোম্পানি নিজেদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে। ফলে, বাজার চলতি গাড়িগুলির দাম বাড়ছে। হুন্ডাই, টাটা, কিয়া মোটরস-এর মত কোম্পানিগুলির গাড়ির দামও বাড়িয়েছে। মোট দাম বেড়েছে ০.৫ থেকে ২.৫ শতাংশ। এবার দেখে নেওয়া যাক কোন কোম্পানির কত গাড়ির দাম বাড়ল।

Image Credit: PTI
- Tata Motors – টাটা মোটরসের নতুন প্যাসেঞ্জার ভেহিকলগুলি নিজেদের দাম বাড়িয়েছে। নতুন আর্থিক বছরে নিজেদের গাড়িগুলির ০.৫০ শতাংশ দাম বাড়ানোর কথা বলেছে এই সংস্থা। এর জেরে হ্যারিয়ার, আল্ট্রাজ- এর মতো গাড়িগুলির দাম বাড়বে ৩ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত।
- Honda – অর্থবর্ষে দাম বাড়ছে হন্ডার গাড়িগুলির। অপারেশনাল কস্টের জন্য দাম বাড়াচ্ছে হোন্ডা কোম্পানির গাড়িরও।
- Hyundai – জানুয়ারি মাসেই কোম্পানি তাদের মোট ০.৫ শতাংশ দামবৃদ্ধির ঘোষনা করে। ১ এপ্রিল থেকে সব গাড়ির দাম ৫ থেকে ১৫ হাজার টাকা বেড়েছে। i10, i20, creta জাতীয় গাড়িগুলির দাম বাড়ছে।
- MG Motors – ১ এপ্রিল থেকে দাম বেড়েছে এমজির গাড়িরও। প্রত্যেক EV ও ICE মডেলে দাম বেড়েছে প্রায় ২%।
- Luxury Cars – অর্থবর্ষের জন্য দাম বেড়েছে লাক্সারি গাড়িরও। মার্সিডিজ, বিএমডব্লিউর মতো দামি গাড়িগুলির দাম বেড়েছে ২ শতাংশের বেশি।
- Mahindra & Mahindra একাধিক SUV-র দাম বাড়ানোর কথা শোনা গেছে মাহিন্দ্রা সংস্থার এক কর্তার কথায়। নতুন আর্থিক বছরে ২.৫ শতাংশ দাম বাড়াচ্ছে মাহিন্দ্রা। ১ এপ্রিল থেকে ৬০ হাজার পর্যন্ত বেড়েছে এই গাড়ির দাম।
- দাম বাড়ার কারণ – এই মুহূর্তে কাঁচামাল ও পণ্যের দাম প্রচুর। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলি। এছাড়াও ক্রমাগত টাকার দাম বাড়ছে। ফলে, দাম বাড়ছে গাড়িগুলির।
- এছাড়াও ডলারের দাম বাড়ার কারণে বাড়ছে পণ্যের দাম। ফলে, ২ থেকে ৫ শতাংশ দাম বেড়েছে গাড়িগুলির।
Follow Us








