AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna SIR Death News: সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই, আতঙ্কে হার্ট-অ্যাটাকে মৃত্যু আহম্মদের

প্রতিবেশী নূর আলম মোল্লা বলেন, "ওঁর ৮৩ সালে নাম। উনি মাধ্যমিক স্নাতক পাশ করা লোক। নাম ছিল না, কিন্তু উনি আশা করেছিলেন যেহেতু মাধ্যমিক দিয়েছেন অতবছর আগে সেটা দেখালে হয়ত চলবে। কিন্তু হল না।" 

Kalna SIR Death News: সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই, আতঙ্কে হার্ট-অ্যাটাকে মৃত্যু আহম্মদের
মৃত্যু এক ব্যক্তিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 4:10 PM
Share

কালনা: SIR সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক বৃদ্ধের। পরিবারের দাবি অন্তত তেমনটাই। মৃতের নাম আহম্মদ আলি (৮২)। জানা যাচ্ছে, SIR সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনার সুলতানপুর এলাকায়।

মৃতের পরিবারের অভিযোগ, সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও গতকাল নির্বাচন কমিশনের সাপলিমেন্টারি তালিকায় নাম ওঠেনি আহম্মদ আলির। তালিকায় নাম না ওঠার পর থেকেই তিনি চিন্তা করতে শুরু করেন। রাতে খাওয়া দাওয়া না করেই তিনি শুয়ে পড়েন। এরপর আজ সকালে পরিবারের লোকজন দেখেন মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে আহম্মাদ। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে মৃত্যু হয়েছে তাঁর।

মৃতের ছেলে আজিজ শেখ বলেন, “ভোটার লিস্টে প্রথম থেকেই নাম চলে গিয়েছিল বিচারাধীন তালিকায়। এরপর সমস্ত নথি আমি জমা করি। তারপর ফাইনাল লিস্টে নাম ডিলিট হয়ে যায়। এটা জানতে পেরে মর্মাহত হয়ে পড়েন। ওঁর নাম ২০০২ সালে ছিল। প্রতিবার ভোট দিয়েছেন। উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। নাম ডিলিট হওয়ার পরই ভয়ে আতঙ্কে মারা গেছেন। উনি ১৯৫২ সালেও ভোট দিয়েছেন।” প্রতিবেশী নূর আলম মোল্লা বলেন, “ওঁর ৮৩ সালে নাম। উনি মাধ্যমিক স্নাতক পাশ করা লোক। নাম ছিল না, কিন্তু উনি আশা করেছিলেন যেহেতু মাধ্যমিক দিয়েছেন অতবছর আগে সেটা দেখালে হয়ত চলবে। কিন্তু হল না।”

Follow Us