AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Benefits of Hand Rubbing: দু’হাতের তালু ঘষুন, মানসিক চাপ, উদ্বেগ নিমেষে হবে গায়েব! কী করে জানেন?

Benefits of Hand Rubbing: পরীক্ষা হলে বসে বা ইন্টারভিউ দিতে গিয়ে টেবিলের তলায় বার বার হাত ঘষেন অনেকে। পরীক্ষা বা ইন্টারভিউ-এর মানসিক চাপ থেকে মুক্ত হতেই এই কাজ করেন। কোনও ভয়, মানসিক উদ্বেগ বা অস্থিরতার কারণেও এই কাজ করতে পারেন।

| Updated on: Oct 20, 2024 | 1:10 PM
Share
অনেকেই আছেন যাঁরা মাঝে মাঝেই হাতে হাতে ঘষতে থাকেন। দুই হাতের তালু ঘষা কে মুদ্রাদোষ বলে ধরে নেন অনেকেই। আবার অনেকের বারবার হাত ঘামে, বিশেষ করে শীতকালে এই সমস্যা আরও বেশি করে দেখা দেয়। তখন বার বার হাত ঘষেন অনেকে।

1 / 8
পরীক্ষা হলে বসে বা ইন্টারভিউ দিতে গিয়ে টেবিলের তলায় বার বার হাত ঘষেন অনেকে। পরীক্ষা বা ইন্টারভিউ-এর মানসিক চাপ থেকে মুক্ত হতেই এই কাজ করেন। কোনও ভয়, মানসিক উদ্বেগ বা অস্থিরতার কারণেও এই কাজ করতে পারেন।

2 / 8
আবার মনে ইতিবাচক শক্তি সঞ্চারিত করতে এই পন্থা উদ্দীপক হিসাবে কাজ করে। মানসিক স্থিতি বজায় রাখতে কিংবা মন শান্ত করতে সাহায্য করতেও সাহায্য করে এই মুদ্রা। দুই হাতের তালু ঘষলে আর কী কী উপকার হয়?

3 / 8
 মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে - দুই হাতের তালু ঘষলে শরীরে রক্ত চলাচল ভাল হয়। শক্তি সঞ্চারিত হয়। মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। যদি কখনও একাগ্রতার অভাব হয় বা সিদ্ধান্তহীনতায় ভোগেন তা হলে এই পন্থা অবলম্বন করে দেখা যেতে পারে।

4 / 8
উদ্বেগজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখে - হাতে হাত ঘষে স্নায়ুর উত্তেজনাও বশে রাখা সম্ভব। মনে কোনও বিষয় নিয়ে উদ্বেগ দেখা দিলে তা দুই হাতের তালু ঘষে দেখতে পারেন। শারীরিক ক্লান্তিও নিয়ন্ত্রণে রাখে এই টোটকা।

5 / 8
মাত্রা ছাড়া আবেগে রাশ টানতে পারেন - আনন্দ, দুঃখ, হতাশা কোনওটিই অতিরিক্ত থাকা ভাল নয়। তাতে মনের উপর চাপ বৃদ্ধি পায়। শারীরিক এবং মানসিক ক্লেদ থেকেও কিন্তু আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

6 / 8
ঘুমের জন্য ভাল - মন অশান্ত থাকলে কিংবা স্নায়ুর উত্তেজনা বশে রাখতে না পারলে কিছুতেই ঘুম আসতে চায় না। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে দুই হাতের তালু ঘষার অভ্যাস করে দেখতে পারেন।

7 / 8
শরীর উষ্ণ রাখতে সাহায্য করে - হাতে হাত ঘষলে সাময়িক ভাবে শরীরে উষ্ণতা বৃদ্ধি পায়। যাঁদের হাত-পা ঠান্ডা হয়ে যায়, তাঁরাও এই টোটকা করে দেখতে পারেন। আঙুলের নমনীয়তা বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই পন্থা।

8 / 8
Follow Us