AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spider: বাড়িতে মাকড়সার জালে অতিষ্ঠ? এই ঘরোয়া জিনিসেই পাই-পাই করে পালাবে…

Spider Control:  দারুচিনির তীব্র গন্ধও মাকড়সা দূরে রাখতে সাহায্য করতে পারে। বাড়ির যেসব জায়গায় মাকড়সার আনাগোনা বেশি, সেখানে দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিন। এছাড়া দারুচিনির তেলের সঙ্গে জল মিশিয়ে  নিয়মিত স্প্রে তৈরি করে দিলেও, বাড়ি থেকে মাকড়সা দূর হয়।

| Updated on: Sep 02, 2026 | 9:30 PM
Share
বাড়িতে মাকড়সা বাসা বেঁধেছে? ঘরের কোণে, রান্নাঘরে, বাথরুমে মাকড়সা জাল তৈরি করছে?  কিছুতেই তাড়াতে পারছেন না? তাহলে রয়েছে সহজ কিছু টোটকা, যাতে সহজেই বাড়ি থেকে পাই-পাই করে পালাবে।  

1 / 8
বর্ষাকালে সাধারণত মাকড়সার উপদ্রব বেশি হয়। ঝুলঝাড়ু দিয়ে সাফ করেও মাকড়সা দূর হয় না। তবে অনেকেই জানেন না যে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই সহজে মাকড়সা তাড়ানো যায়। 

2 / 8
মাকড়সা তাড়ানোর সবথেকে সহজ উপায় হল সাদা ভিনেগার। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা দূর করে।  সমান পরিমাণ জল ও সাদা ভিনেগার মিশিয়ে একটি স্প্রে তৈরি করুন। যেখানে মাকড়সার জাল তৈরি হয়েছে, সেখানে এটি স্প্রে করুন।

3 / 8
 মাকড়সা পুদিনার তীব্র গন্ধ একেবারেই পছন্দ করে না। একটি স্প্রে বোতলে জল নিন এবং তাতে ১০ থেকে ১৫ ফোঁটা পুদিনার এসেন্সিয়াল অয়েল মেশান। এই মিশ্রণটি আপনার বাড়ির কোণায়, জানালা ও দরজার কাছে স্প্রে করুন।

4 / 8
 রসুনের তীব্র গন্ধও মাকড়সা দূরে রাখার একটি দারুণ উপায়। কয়েকটি রসুনের কোয়া থেঁতো করে জলে সেদ্ধ করুন। জলটি ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে আপনার বাড়ির কোণায় কোণায় স্প্রে করুন।

5 / 8
 দারুচিনির তীব্র গন্ধও মাকড়সা দূরে রাখতে সাহায্য করতে পারে। বাড়ির যেসব জায়গায় মাকড়সার আনাগোনা বেশি, সেখানে দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিন।

6 / 8
এছাড়া দারুচিনির তেলের সঙ্গে জল মিশিয়ে  নিয়মিত স্প্রে তৈরি করে দিলেও, বাড়ি থেকে মাকড়সা দূর হয়।

7 / 8
লেবুজাতীয় ফলের গন্ধে মাকড়সা দূরে থাকে। বাড়ির কোণায় এবং জানালার কাছে লেবু বা কমলার খোসা ঘষে দিলে মাকড়সা আসে না। এছাড়া জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্প্রে করলে, মাকড়শা দূর হয়। 

8 / 8
Follow Us