AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Identify fresh coconut: জল ভরা ডাব কিনা, একবার দেখেই বুঝবেন কীভাবে?

How to Select Coconut with More Water: শরীর ঠান্ডা রাখতে গরমে ডাবের জুড়ি মেলা ভার। কিন্তু দাম দিয়ে ডাব কিনেও যদি পর্যাপ্ত জল না পান, তবে পুরো টাকাটাই জলে যায়। তাই ভালো ডাব চেনার কায়দাটা শিখে নিন।

| Updated on: Jun 07, 2026 | 1:18 PM
Share
গরমে ডিহাইড্রেশন দূর করতে, শরীর ঠান্ডা রাখতে, ডাবের জুড়ি মেলা ভার। কিন্তু বাজারে বড় সাইজ দেখে ডাব কিনলেই বেশি জল পাবেন, এমন গ্যারান্টি নেই। কয়েকটি সহজ কৌশল জানলেই আপনি সহজেই টাটকা ডাব চিনে নিতে পারবেন। Meta AI

1 / 8
আকার নয়, ওজন দেখুন প্রথমে। একই সাইজের দুটি ডাবের মধ্যে যেটি হাতে তুললে বেশি ভারী লাগবে, সেটিতেই জলের পরিমাণ বেশি। হালকা ডাব মানে ভেতরের জল শুকিয়ে শাঁস বেড়ে গেছে। তাই কেনার সময় ওজনই আসল বিচারক।  Meta AI

2 / 8
ডাবের গায়ের রং বলে দেবে সতেজতা। উজ্জ্বল সবুজ রঙের ডাব মানেই সদ্য গাছ থেকে পাড়া ও টাটকা। ধূসর, বাদামি দাগ বা ফ্যাকাসে রং দেখলে বুঝবেন ডাবটি পুরোনো। পুরনো ডাবে জল কমে যায় ও শাঁস বেশি হয়। Meta AI

3 / 8
মাথার তিনটি দাগ খেয়াল করুন ভালো করে। টাটকা ডাবের এই প্রাকৃতিক রেখাগুলো স্পষ্ট ও কিছুটা উঁচু থাকে। যদি দাগগুলো ভেতরে বসে যাওয়া বা ভোঁতা লাগে, তবে ডাবটি অনেক দিনের পুরনো। এমন ডাবের স্বাদ ও জল দুটোই কম। Meta AI

4 / 8
কানের কাছে নিয়ে হালকা ঝাঁকিয়ে শুনুন শব্দ। ভালো ডাবে কোনও ছপছপ শব্দ হয় না কারণ জল দিয়ে ভেতরটা প্রায় পূর্ণ থাকে। জোরে শোঁ শোঁ বা জল নড়ার শব্দ মানেই ভেতরে ফাঁকা জায়গা আছে, অর্থাৎ জল কম। Meta AI

5 / 8
আকৃতিতেও লুকিয়ে আছে কৌশল। বিশেষজ্ঞরা বলেন, ডিম্বাকৃতি বা সামান্য লম্বাটে ডাবে জলের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। পুরোপুরি গোলাকার ডাবে অনেক সময় শাঁসের ভাগ বেশি ও জল কম হয়। Meta AI

6 / 8
ভেজা বা ছিদ্রযুক্ত ডাব একদম এড়িয়ে চলুন। উপরের অংশ স্যাঁতসেঁতে লাগলে সেটি নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। মাথার কাছে ছোট ছিদ্র থাকলেও ডাবটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই কেনার আগে ভালো করে দেখে নিন। Meta AI

7 / 8
সঠিক ডাব চিনতে এই ৬টি পয়েন্ট মনে রাখুন। এই কৌশলগুলো মানলেই গরমে ঠকবেন না, পাবেন পয়সা উসুল টাটকা ডাব। Meta AI

8 / 8
Follow Us