Rachin Ravindra: ‘প্রোটিয়া-ফাঁদ’ সামলে সেমিফাইনালে দুরন্ত সেঞ্চুরি রাচিন রবীন্দ্রর

ICC Champions Trophy 2025: দুবাইতে ভারতের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে লাহোরে সেমিফাইনাল খেলছে কিউয়িরা। এই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র। মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডাদের সামলে অনবদ্য শতরান রাচিনের।

Mar 05, 2025 | 6:01 PM

1 / 8
রাচিন রবীন্দ্রকে কিউয়িদের ভবিষ্যৎ বলা হয়। সুযোগ পেলেই তিনি তা প্রমাণও করছেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া সেঞ্চুরি করেছেন বাঁ হাতি ব্যাটার। (ছবি-পিটিআই)

রাচিন রবীন্দ্রকে কিউয়িদের ভবিষ্যৎ বলা হয়। সুযোগ পেলেই তিনি তা প্রমাণও করছেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া সেঞ্চুরি করেছেন বাঁ হাতি ব্যাটার। (ছবি-পিটিআই)

2 / 8

লাহোরে নিউজিল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে বোলিংয়ে আসেন কাগিসো রাবাডা। ৩১.১ ওভারে ২ রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন রাচিন রবীন্দ্র। (ছবি-পিটিআই)

3 / 8

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রোটিয়াদের আগে বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন বছর ২৫ এর তরুণ রাচিন রবীন্দ্র। (ছবি-পিটিআই)

4 / 8

দেশের হয়ে রাচিন রবীন্দ্র এখনও অবধি ১৫টি টেস্টে খেলেছেন। ৩১টি ওডিআইতে এবং ২৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন। (ছবি-পিটিআই)

5 / 8

এর আগে ওডিআই বিশ্বকাপে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তিন প্রতিপক্ষর বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাচিন রবীন্দ্র। (ছবি-পিটিআই)

6 / 8

আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে রাচিন রবীন্দ্র এই নিয়ে পঞ্চমবার সেঞ্চুরি করলেন। আর তাঁর ৫টি শতরানই এসেছে আইসিসি ওডিআই ইভেন্ট থেকে। (ছবি-পিটিআই)

7 / 8

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের পার্টনারশিপ গড়েন রাচিন রবীন্দ্র। (ছবি-পিটিআই)

8 / 8

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ বলে ১০৮ রানের ইনিংস রাচিন রবীন্দ্রর। তিনি এই ইনিংসের পথে ১৩টি চার ও ১টি ছয় মেরেছেন। (ছবি-পিটিআই)

Loading...
Unable to load recommendations.
Follow Us