AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washing Shoes: ব্রাশের ঘষাঘষি অতীত! ওয়াশিং মেশিনেই জুতো হবে নতুনের মত ঝকঝকে

Clean sneakers: ওয়াশিং মেশিনে জুতো (Shoes in Washing Machine) পরিষ্কার করা এখন আর কঠিন কাজ নয়। সঠিক পদ্ধতি ও কয়েকটি সহজ নিয়ম মেনে চললে জুতোর রং বা কাপড়ের কোনও ক্ষতি না করেই নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়, দেখে নিন পদ্ধতি।

| Updated on: Nov 12, 2026 | 2:16 PM
Share
রোজকার ধুলোবালিতে জুতো সবচেয়ে বেশি নোংরা হয়, যা হাত দিয়ে পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে ওয়াশিং মেশিনে কাচলেই জুতো একেবারে নতুনের মতো ঝকঝকে করে নেওয়া সম্ভব। Picture Courtesy- AI Tool

1 / 8
 মেশিনে দেওয়ার আগে জুতোর লেবেলটি পড়ে নেওয়া খুব জরুরি কারণ সব জুতো মেশিনে কাচা যায় না। ক্যানভাস বা কাপড়ের জুতো মেশিনে ধোয়া গেলেও চামড়া বা সোয়েড জুতো কখনও মেশিনে দেবেন না। Picture Courtesy- AI Tool

2 / 8
জুতো কাচার আগে এর ফিতে এবং ভেতরের সোল অবশ্যই খুলে আলাদা করে রাখতে হবে। কারণ একসঙ্গে ধুলে জুতোর ভেতরের অংশ ঠিকমতো পরিষ্কার হয় না এবং শুকোতেও অনেক বেশি সময় লাগে। Picture Courtesy- AI Tool

3 / 8
মেশিনে দেওয়ার আগে জুতোর তলায় লেগে থাকা কাদা বা ময়লা একটা নরম ব্রাশ বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। এতে মেশিনের ফিল্টার জ্যাম হওয়ার আর ভয় থাকে না এবং কাচাও খুব ভালো হয়। Picture Courtesy- AI Tool

4 / 8
জুতো জোড়াকে সরাসরি মেশিনে না দিয়ে একটি জালের লন্ড্রি ব্যাগে ভরে দিন যাতে এটি সুরক্ষিত থাকে। বাড়িতে লন্ড্রি ব্যাগ না থাকলে পুরনো পরিষ্কার বালিশের কভারও এর বদলে অনায়াসে ব্যবহার করা যায়। Picture Courtesy- AI Tool

5 / 8
জুতোর সঙ্গে মেশিনের মধ্যে কয়েকটি পুরনো তোয়ালে দিয়ে দেওয়া খুব ভালো বুদ্ধি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর ফলে ধোয়ার সময় জুতো মেশিনের গায়ে জোরে ধাক্কা খায় না এবং ড্রামটিও সুরক্ষিত থাকে। Picture Courtesy- AI Tool

6 / 8
ওয়াশিং মেশিনে জুতো ধুতে সাধারণত ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে, তবে স্পিড কমিয়ে রাখা ভালো। এতে জুতোর কোনও ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না এবং সুতোর সেলাইগুলোও একদম ঠিকঠাক থাকে। Picture Courtesy- AI Tool

7 / 8
কাচা হয়ে গেলে ড্রায়ারে না শুকিয়ে হাওয়া চলাচল করে এমন জায়গায় জুতো শুকোতে দিন। জুতোর আকার ঠিক রাখতে ভেতরে কাগজ গুঁজে দিতে পারেন, তবে কড়া রোদে জুতো কখনও শুকোবেন না। Picture Courtesy- AI Tool

8 / 8
Follow Us