AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chanyakya Niti: এই ৪ নিয়ম মানলেই হবে, জীবনে কখনও অভাব আসবে না, বলছেন চাণক্য

Chanyakya Niti: চাণক্য নীতিতে জীবনে সাফল্য অর্জন. ধর্ম, অধর্ম, কর্ম, পাপ ও পুণ্য অনেক বিষয়ে যেমন উল্লেখ রয়েছে, তেমনি সংসার জীবনে স্বাচ্ছন্দ্য বজায় থাকে, তারও পরামর্শ দেওয়া হয়েছে।

Chanyakya Niti: এই ৪ নিয়ম মানলেই হবে, জীবনে কখনও অভাব আসবে না, বলছেন চাণক্য
| Updated on: Jan 31, 2025 | 11:47 PM
Share

একটি সংসারকে চালানো মুখের কথা নয়। বিবাহিত হোক বা অবিবাহিত থেকেও সংসার চালান বহু মানুষ। পরিবারের সকলে একসঙ্গে বেঁধে গোটা সংসারকে টেনে নিয়ে যাওয়া বর্তমান সময়ে আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার মধ্য মাথা ঠাণ্ডা রেখে সব কিছু পরিচালনা করা একজন গৃহকর্তা বা গৃহকর্ত্রীর স্পেশাল গুণ বলা যেতে পারে। জীবনেক অনেক সমস্যা সমাধান করা, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য রেখে চালনা করা একপ্রকার চ্যালেঞ্জের সমান। তবে চাণক্য নীতিতে জীবনে সাফল্য অর্জন. ধর্ম, অধর্ম, কর্ম, পাপ ও পুণ্য অনেক বিষয়ে যেমন উল্লেখ রয়েছে, তেমনি সংসার জীবনে স্বাচ্ছন্দ্য বজায় থাকে, তারও পরামর্শ দেওয়া হয়েছে।

১। আচার্য চাণক্যের মতে, বাড়ির প্রধানকে বিচক্ষণ ও বুদ্ধিমান হতে হবে। এছাড়া পরিবারের চাহিদার কথা মাথায় রেখে অর্থ ব্যয় সীমিত রাখা উচিত। এ ছাড়া পরিবারের সদস্যদের অযথা খরচও বন্ধ করা উচিত। এর মাধ্যমে, পরিবার দ্রুত উন্নতি হয় ও ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করাটাও আরও সহজ হয়ে যায়।

২। পরিবারে শৃঙ্খলা বজায় রাখতে পারেন একমাত্র বাড়ির প্রধান। শৃঙ্খলা মানুষকে আরও সংযত রাখতে সাহায্য করে। তাই বাড়ির শৃঙ্খলা বজায় রাখলে যে কোনও কাজে সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এর মাধ্যমে বাড়ির সদস্যরা জীবনে উন্নতি করতে সক্ষম হয়।

৩। পরিবারের সদস্যদের মধ্যে মাথা কখনওই বৈষম্য করা উচিত নয়। তার থেকে বরং সকলের মধ্যে একই চেতনা থাকা উচিত। তাতে সকলের জন্য সমান নিয়ম-কানুন তৈরি করা উচিত।

৪। চাণক্য নীতি অনুসারে, যেকোনও পরিস্থিতিতে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন গৃহকর্তা বা গৃহকর্ত্রীর। কারণ পরিবারের প্রধানের নেওয়া সিদ্ধান্তগুলিই পরিবারের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সেই সিদ্ধান্ত যেন কারওর কাছে ক্ষতিকর হয়ে না ওঠে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ